Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের জোড়া গোল মেসির, বড় জয়ে ফিরল মিয়ামি

গত ম্যাচেই জোড়া গোল করে মিয়ামিকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছিলেন মেসি। এবার নিউ ইংল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে শীর্ষস্থান আরও মজুবত করেছে মিয়ামি।

ফের জোড়া গোল মেসির, বড় জয়ে ফিরল মিয়ামি

শেষ আপডেট: 29 April 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে মাঝে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে আবারও জোড়া গোল কিংবদন্তির।

আমেরিকান মেজর সকার লিগের ম্যাচে ন্যাশভিলের বিরুদ্ধেও দুটি গোল করেছিলেন। এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষেও মেসির জোড়া গোলে মিয়ামি জিতল ৪-১ গোলে। মেসির মতোই লুই সুয়ারেজও গোল পেলেন।

ক্রিশ্চিয়ান অ্যারেঙ্গোর ৮ গোলকে টপকে এমএলএসের চলতি মরশুমের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বর্তমানে আর্জেন্টাইন এই তারকার গোল সংখ্যা ৯টি। এছাড়া লিগের ম্যাচে ছ’টি গোল অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন তারকা।

গত ম্যাচেই জোড়া গোল করে মিয়ামিকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছিলেন মেসি। এবার নিউ ইংল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে শীর্ষস্থান আরও মজুবত করেছে মিয়ামি। বর্তমানে ১১ ম্যাচে মিয়ামির পয়েন্ট ২১। দ্বিতীয়স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ১৮। অপরদিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় নিচে রয়েছে নিউ ইংল্যান্ড দল।

এদিন মাত্র ৩৭ সেকেন্ডে গোল হজম করে মিয়ামি। তারা শুরুতে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল। নিউ ইংল্যান্ডের হয়ে গোলটি করেন টমাস ক্যানসেলে। ৩২ মিনিটে নিজের প্রথম গোল করে মিয়ামিকে ১-১ সমতায় ফেরান মেসি।

ম্যাচের ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৮৩ মিনিটে বেঞ্জামিন ক্রিমাসির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। নিউ ইংল্যান্ডের কফিনে ম্যাচের ৮৮ মিনিটে শেষ পেরেকটি ঠোকেন সুয়ারেজ। 


```