Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কাতারে বিশ্বকাপ জিততে না পারলে অবসরই নিয়ে ফেলতাম, মুখ খুললেন মেসি

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তারপরে তিনি বুট জোড়া তুলে রাখবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কাতারে বিশ্বকাপ জিততে না পারলে অবসরই নিয়ে ফেলতাম, মুখ খুললেন মেসি

শেষ আপডেট: 28 March 2024 15:08

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের পরেই আলোচনা শুরু হয়েছিল, কবে অবসর নিতে পারেন লিওনেল মেসি? ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জিতে উঠে মেসি বরং বলেছিলেন, এখন তিনি দলের জয় উপভোগ করতে চান।

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তারপরে তিনি বুট জোড়া তুলে রাখবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, মেসি তারপর আর চুক্তির পুনর্নবিকরণ করবেন না।

আটবারের ব্যালন ডি অর জয়ী মহাতারকা সম্প্রতি বিগ টাইম পডকাস্টকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘যে মুহূর্তে বুঝতে পারব যে, আমি ভাল খেলতে পারছি না। খেলা আগেরমতো উপভোগ করতে পারছি না, কিংবা সতীর্থদের মাঠে সাহায্য করতে পারছি না, সেদিনই আমি অবসর নেব।’’

মেসি আরও জানিয়েছেন, তিনি কাতার বিশ্বকাপে ব্যর্থ হলে, দল কাপ না জিতলে তিনি সেদিনই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিতেন। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘‘কাতারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফাইনালের আগেরদিন রাতেই কোচসহ সতীর্থদের জানিয়ে রেখেছিলাম, আমার জন্য অন্তত কাপটা জেতো তোমরা। না হলে আমি অবসর নিতে একবিন্দু ভাবব না।’’

আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘‘আমি খুব ভাল আত্মসমালোচক। আমি জানি কখন ভাল খেলি, কখনই বা খারাপ। যখন আমি অনুভব করব, আর মানসিকভাবে ভাল লাগছে না, সেদিন বয়সের কথা না ভেবে সরে যাব।’’  


```