Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিকে ম্যাচে খেলতে দেবেন না, হুঙ্কার কানাডা কোচের

আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে বিপক্ষ দলের কোচের চিন্তা থাকে লিওনেল মেসিকে নিয়ে। মেসির খেলার কৌশল বড় একটা ধাঁধা।

মেসিকে ম্যাচে খেলতে দেবেন না, হুঙ্কার কানাডা কোচের

লিওনেল মেসি।

শেষ আপডেট: 8 July 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে বিপক্ষ দলের কোচের চিন্তা থাকে লিওনেল মেসিকে নিয়ে। মেসির খেলার কৌশল বড় একটা ধাঁধা। তিনি মাঠে কীভাবে খেলবেন, তার জাল কেমনভাবে বিস্তার হবে, সেটি বুঝে উঠতে পারে না বহু দলই।

কোপা আমেরিকায় বুধবার মেসিদের প্রতিপক্ষ কানাডা। প্রথমবার কোপাতে খেলতে এসেই কানাডার এমন উত্তরণ সকলকে অবাক করে দিয়েছে।

চলতি কোপায় আর্জেন্টিনা গ্রুপ ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে। ওই ম্যাচে বড় ভূমিকা নিয়েছিলেন মেসি। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে কানাডা কোচ জেসে মারস জানিয়েছেন, ‘‘মেসিকে আটকানোর ছক কষা আছে আমাদের। কাজটি আমাদের কাছে খুব কঠিন, তাও হারার আগে আমরা হারব না।’’

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে কানাডা কোচ বলেছেন, বড় দলের বিরুদ্ধে খেলতে পারাটাই আমাদের কাছে শিক্ষার। তবে এটুকু বলতে পারি, আমরা শুধু রক্ষণই করব না, পাশাপাশি আক্রমণাত্মক খেলারও চেষ্টা করব।

মেসি নিয়ে বলতে গিয়ে কানাডা কোচ জানান, ‘‘মেসি গোলার্ধের সেরা তারকা। ওঁকে আটকানো সহজ নয়। তবে আমাদের সঙ্গে চলতি আসরের প্রথম সাক্ষাতে মেসিকে খেলার স্বাধীনতা দিয়েছিলাম, এবার আর ফাঁকা জমি পাবে না।’’   

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালকে কানাডার ইতিহাসের সেরা ম্যাচ হিসেবে অভিহিত করেন মারশ। তিনি বলেন, ‘‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমরা যত ম্যাচ খেলেছি তার মধ্যে সেরা হতে যাচ্ছে। আমরা যদি শক্তিতে পেরে নাও উঠতে পারি তবুও চেষ্টা করব।’’  


```