Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গোল্ডেন বল ও বুট মেসির হাতে, সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্টিনেজ

দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে নির্ধারিতই ছিল, আর্জেন্টিনা যদি শেষমেশ না চ্যাম্পিয়ন হতে পারতেন, তা হলেও লিওনেল মেসির হাতে সেরা ফুটবলারের পুরস্কার উঠত। সেটি অবশ্য আরও তাঁর কাছে হতাশার হতো। সেই সুযোগটাই দিলেন না মেসির সতীর্থরা। তাঁরা লড়াই করে ম

গোল্ডেন বল ও বুট মেসির হাতে, সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্টিনেজ

শেষ আপডেট: 11 July 2021 02:46

দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে নির্ধারিতই ছিল, আর্জেন্টিনা যদি শেষমেশ না চ্যাম্পিয়ন হতে পারতেন, তা হলেও লিওনেল মেসির হাতে সেরা ফুটবলারের পুরস্কার উঠত। সেটি অবশ্য আরও তাঁর কাছে হতাশার হতো। সেই সুযোগটাই দিলেন না মেসির সতীর্থরা। তাঁরা লড়াই করে মেসির হাতে কাপ তুলে দিয়েছেন। ডি’মারিয়ার গোলে শেষ হাসি আর্জেন্টিনার। মারাদোনাকে যেন শ্রদ্ধার্ঘ্য দিলেন মেসিরা। এদিকে, ফাইনালসহ মোট ৭টি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন ৫টি। সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠেছে আর্জেন্টিনা দলনায়কের হাতে। https://twitter.com/Sportskeeda/status/1414051864866217988 গোল্ডেন গ্লাভস অবশ্য পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি সারা টুর্নামেন্টে গোল খাননি, এটিও নজির বলা যেতে পারে।

```