Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

চোট পেয়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়লেন লিও মেসি, কোপা ফাইনাল এখনও গোল শূন্য

৬৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।

চোট পেয়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়লেন লিও মেসি, কোপা ফাইনাল এখনও গোল শূন্য

মাঠ থেকে বেরিয়ে গিয়ে অঝোরধারায় কাঁদতে থাকেন মেসি

শেষ আপডেট: 15 July 2024 09:22

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা ফাইনালে সোমবার কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস খেলায় পুরো ম্যাচ খেলতে পারলেন লিওনেল মেসি। ৬৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।

মাঠ থেকে বেরিয়ে গিয়ে অঝোরধারায় কাঁদতে থাকেন মেসি। তাঁকে থামানো যাচ্ছিল না। সেইসময় সারা মাঠ মেসি, মেসি চিৎকারে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মেসি চোটে যতটা না কাবু ছিলেন, তাঁর চেয়েও দলের অধিনায়ক হিসেবে কিছু করতে পারলেন না, সেই আক্ষেপে আরও ভেঙে পড়েছিলেন। 
মেসির গোড়ালিতে চোট লেগেছে, সেটি ক্যামেরায় দেখা গিয়েছে। 

ম্যাচে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁপাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে।

২০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে বাঁপায়ের শট নেন লিওনেল মেসি। তবে মেসির শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস।

৩২ মিনিটে দারুণ একটি আক্রমণ করে কলম্বিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডাররা সেটি ব্লক করে দিলেও কর্নার পেয়ে যায় কলম্বিয়া। তবে কর্নার কিক থেকে বল তালুবন্দি করে নেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এর ৩ মিনিট পর ফের আক্রমণে আসে আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতরে কলম্বিয়ার ডিফেন্ডারদের ড্রিবলিং করে বল নিয়ে আগানোর চেষ্টা করছিলেন মেসি। শেষ পর্যন্ত আর লক্ষ্যে শট নিতে পারেননি। বল চলে যায় মাঠের বাইরে। চোটও পেতে হয় মেসিকে। সেইসময় অবশ্য মাঠ থেকে না বেরলেও পরে আবার চোট পেতে ৬৫ মিনিটে বেরিয়ে যান কোপা ফাইনাল থেকে।


```