Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

একইসঙ্গে অবসর নেবেন মেসি-রোনাল্ডো! দুই কিংবদন্তির কথায় বিদায়ের সুর

বিদায়ের ঘণ্টা কি বাজল দুই মহাতারকার? সেই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়।

একইসঙ্গে অবসর নেবেন মেসি-রোনাল্ডো! দুই কিংবদন্তির কথায় বিদায়ের সুর

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শেষ আপডেট: 13 June 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: বিদায়ের ঘণ্টা কি বাজল দুই মহাতারকার? সেই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একইসময়ে বলছেন, আমাদের হাতে আর বেশি সময় নেই!

রোনাল্ডো নামবেন পর্তুগালের হয়ে ইউরো কাপ খেলতে। এটাই কি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ কোনও আন্তর্জাতিক আসরে মাঠে নামা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নিজের পুরনো ঝলক দেখানোর পরে রোনাল্ডো বলেছেন, ‘‘গোল করতে আমার বরাবর ভাল লাগে। তবে আমি এখন খেলাটিকে উপভোগ করতে ভালবাসি। আমার হাতে বেশি সময় নেই। আমি যে এভাবে জাতীয় দলের জার্সিতে খেলে এসেছি, এটাই আমার কাছে বড় আনন্দের বিষয়।’’

রোনাল্ডো নিজেই তাঁর বয়সের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘আমার বয়স ৩৯, আমার হাতে আর বেশি সময় নেই।’’ রোনাল্ডো একপ্রান্তে যখন এই কথা বলছেন, তার থেকে অনেক দূরে থেকে মেসির মুখেও একই সুর। আর্জেন্টাইন যুবরাজও বলেছেন, ‘‘আমি ফুটবল খেলতে ভালবাসি, সারা কেরিয়ার জুড়ে এটাই করে এসেছি। প্রতিদিন প্র্যাকটিস করা, ম্যাচ খেলা, সেসব ভাল লাগে আমার। আমি খেলাটিকে উপভোগ করে এসেছি। আবার এও ঠিক, ধীরে ধীরে আমি শেষের দিকে যাচ্ছি। আমি জানি যে খেলা ছাড়ার পরে বিরাট এক শূন্যতা আমাকে গ্রাস করবে।’’

রোনাল্ডো যেমন পর্তুগালের হয়ে ইউরো কাপ খেলবেন, তেমনি মেসি নামবেন কোপা খেলতে। তবে তিনি প্যারিস অলিম্পিক্সে খেলতে চাইছেন না। কারণ কোপার ফাইনাল ১৪ জুলাই, আর তার দশদিন বাদেই শুরু হবে প্যারিস অলিম্পিক্স। সেই কারণেই মেসি জানান, ‘‘আমার যা বয়স, তাতে পরপর দুটি টুর্নামেন্টের ধকল নিতে সমস্যা হবে। আমি অলিম্পিক্সের কোচ মাসচেরোনোর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, আমার মতো কোচও টানা খেলে যাওয়ার মতো বিষয় নিয়ে চিন্তিত।’’  


```