Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সাংবাদিকদের প্রশ্ন শুরুর আগেই রিজওয়ানের মুখে বিরাট-বন্দনা, হারের জন্য দুষলেন গোটা টিমকে

শুধু ব্যাটিং টেকনিক নয়, রিজওয়ানের বক্তব্যে উঠে আসে বিরাটের ফিটনেস প্রসঙ্গও। এমনিতে তেমন চোট-আঘাতে জর্জরিত নয় বিরাটের কেরিয়ার। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে আচমকা চোট পান তিনি।

সাংবাদিকদের প্রশ্ন শুরুর আগেই রিজওয়ানের মুখে বিরাট-বন্দনা, হারের জন্য দুষলেন গোটা টিমকে

মহম্মদ রিজওয়ান ও বিরাট কোহলি

শেষ আপডেট: 24 February 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: সদ্য একপেশে ম্যাচ হেরে এসেছে দল। তাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের (India) হাতে। সাংবাদিক সম্মেলন শুরু হব হব করছে। দলের ভরাডুবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্নি শুরু হতে না হতেই খতম-কে কেন্দ্র করে উড়ে আসবে বাছা বাছা প্রশ্ন। এমনই যখন দস্তুর, তখন আচমকাই ছকবাঁধা সাংবাদিক সম্মেলনের সুর বদলে ফেললেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। কারও সওয়ালের অপেক্ষাতেই রইলেন না তিনি। মাইক সেটের পরই গড়গড় করে আওড়ে গেলেন কিছু কথা। ‘আওড়ে গেলেন’ বলাটা হয়তো ভুল। পেশ করলেন ছোটখাট ‘মনোলগ’, যার পুরোটা জুড়ে রইল বিরাট-বন্দনা (Virat Kohli)।

কনফারেন্সের শুরুতেই রিজওয়ান বলেন, ‘প্রথমে বিরাট কোহলিকে  নিয়ে কিছু বলা যাক। আমি ওর পরিশ্রম দেখে অবাক হয়েছি। ও অবশ্যই খুব খেটেছে। সারা দুনিয়া যখন বলছে, বিরাট ফর্মে নেই, তখনই ও বড় ম্যাচে ফিরে আসে। আজ প্রতিটা বল খুব সহজভাবে মেরেছে। আর এখানেই আমরা ওকে চেপে ধরতে চেয়েছিলাম। কিন্তু বিরাট ধরা দেয়নি। রান করে গেছে।‘

শুধু ব্যাটিং টেকনিক নয়, রিজওয়ানের বক্তব্যে উঠে আসে বিরাটের ফিটনেস প্রসঙ্গও। এমনিতে তেমন চোট-আঘাতে জর্জরিত নয় বিরাটের কেরিয়ার। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে আচমকা চোট পান তিনি। সদ্য ৩৬-এ পা দিয়েছেন কোহলি। অথচ শরীরে এতটুকু জং পড়তে দেননি। সেই দিকেই নজর টেনে রিজওয়ান বলেন, ‘আমায় অবশ্যই বিরাটের ফিটনেস আর কঠোর পরিশ্রমের প্রশংসা করতে হবে। আর সবাই যখন বাতিলের খাতায় ফেলে দিয়েছে তখনই বড় ম্যাচে জ্বলে উঠেছে।‘

পাশাপাশি ম্যাচ হারা নিয়ে নিজেদের দলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাক অধিনায়ক। রিজওয়ানের মতে, কোহলির সেঞ্চুরি ভারতকে লড়াই জিতিয়েছে ঠিকই, কিন্তু তাঁদের করা একের পর এক ভুলচুকও কম দায়ী নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি বিভাগেই পর্যুদস্ত হয়েছেন। করেছেন একের পর এক ভুল। আর তারই খেসারত চুকিয়েছে গোটা টিম। যে কারণে ঘরের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেওয়ার মুখে পাক ব্রিগেড।


```