Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডি মারিয়াকে নিয়ে গর্বিত মেসি, পায়ের চোটের হাল সম্পর্কে জানালেন নিজেই

ফাইনালে মেসি পায়ে গুরুতর চোট পেয়ে ৬৫ মিনিটেই উঠে গেছিলেন। আর ডি মারিয়াকে কোচই ম্যাচ শেষের আগে তুলে নেন।

ডি মারিয়াকে নিয়ে গর্বিত মেসি, পায়ের চোটের হাল সম্পর্কে জানালেন নিজেই

লিওনেল মেসি এবং ডি মারিয়া

শেষ আপডেট: 16 July 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার কোপা জিতে রেকর্ড করেছে আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়াকে হারানোর ওই মুহূর্তে মাঠে ছিলেন না সে দেশের দুই বড় তারকা। লিওনেল মেসি পায়ে গুরুতর চোট পেয়ে ৬৫ মিনিটেই উঠে গেছিলেন। আর ডি মারিয়াকে কোচই ম্যাচ শেষের আগে তুলে নেন। তবে ম্যাচ শেষ হওয়ার পর ট্রফি হাতে দুজনেই আনন্দের কান্না কাঁদতে পেরেছেন। 

আর্জেন্টিনা বা মেসিদের এই সাফল্যে সমর্থকরা তো খুশিই। কিন্তু তাদের মন খারাপও বটে। কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছেন ডি মারিয়া। তাঁকে আর দেশের নীল-সাদা জার্সি গায়ে দেখা যাবে না। অন্যদিকে মেসির যে চোট লেগেছে তা দেখে অনেকেই আশঙ্কা করছেন যে তিনি আর মাঠে নামতে পারবেন কিনা। তবে সব আশঙ্কা দূর করেছেন খোদ ফুটবল রাজপুত্রই। 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোপা জয়ের বেশকিছু মুহূর্ত শেয়ার করেছেন মেসি। তিনি লিখেছেন, ''সবাই আমাদের শুভেচ্ছা জানিয়েছে তার জন্য ধন্যবাদ। যারা যারা আমার চোট সম্পর্কে জানতে চান তাদের বলি আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ, আশা করব দ্রুত আবার মাঠে ফিরতে পারব। যে কাজ আমি ভালবাসি, সেটা আবার উপভোগ করতে পারব।'' স্বাভাবিকভাবেই মেসির এই বার্তা তাঁর সমর্থকদের আশ্বস্ত করবে। 

কোপা আমেরিকার ফাইনালে ৬৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠ থেকে বেরিয়ে গিয়ে অঝোরধারায় কাঁদতে থাকেন মেসি। তাঁকে থামানো যাচ্ছিল না। সেইসময় সারা মাঠ মেসি, মেসি চিৎকারে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মেসি চোটে যতটা না কাবু ছিলেন, তাঁর চেয়েও দলের অধিনায়ক হিসেবে কিছু করতে পারলেন না, সেই আক্ষেপে যেন আরও ভেঙে পড়েছিলেন। মেসির গোড়ালিতে চোট লেগেছে, সেটি ক্যামেরায় দেখা গেছে। 

এরপরই ডি মারিয়া প্রসঙ্গে তিনি বলেন, ''আমি খুবই খুশি, যে লক্ষ্য আমাদের ছিল তা আমরা পূরণ করতে পেরেছি। স্পেশ্যালি ফিদের (মারিয়া) জন্য আমরা আরও একটা কাপ জিততে পেরেছি। ওঁ চলে যাচ্ছে তবে সঙ্গে আরও একটা ট্রফি নিয়ে যাচ্ছে, তাতে আমি গর্বিত।'' ডি মারিয়া এবং ওটামেন্ডির সঙ্গে দুই কোপা ট্রফি নিয়ে ছবি পোস্ট করেছেন মেসি।  


```