ক্রিকেটার হিসেবে শেষ করলেও কোচ হওয়ার মনোবাসনা মালিঙ্গার
দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ক্রিকেট (Cricket) থেকে সরে দাঁড়ালেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। টুইটার হ্যান্ডলে অবসরের (Retire) সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার (Srilanka) তারকা ক্রিকেটার।
টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি আমার টি-টোয়েন্ট
শেষ আপডেট: 14 September 2021 16:13
দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ক্রিকেট (Cricket) থেকে সরে দাঁড়ালেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। টুইটার হ্যান্ডলে অবসরের (Retire) সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার (Srilanka) তারকা ক্রিকেটার।
টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি আমার টি-টোয়েন্টির জুতোও এ বার তুলে রাখলাম। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলাম আমি। যাঁরা আমার এই সফরে সব সময়ে পাশে ছিলেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। এর পর আমি তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকব।’’ বোঝাই যাচ্ছে তিনি কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চান।
এ ছাড়াও মালিঙ্গা নিজের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের টি-টোয়েন্টি খেলার জুতোকে সম্পূর্ণ ভাবে বিশ্রাম দেওয়ার। যাঁরা আমার এই টি-টোয়েন্টি সফরে আমাকে সমর্থন করেছেন, আমাকে শুভ কামনা জানিয়ে এসেছেন, সকলকে ধন্যবাদ।’
২০২১-এর জানুয়ারিতে আইপিএলের টিম মুম্বই ইন্ডিয়ান্স মালিঙ্গাকে ছেড়ে দিলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মালিঙ্গাই।
দলের হয়ে তিনটি আইপিএল শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি পার্পল ক্যাপ জিতেছেন এই পেসার। পরে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কাজে লাগায় বোলিং মেন্টর হিসেবে।
আরও পড়ুন : আইরিশ সাইডব্যাককে দেখেই অনুপ্রাণিত, ভবানীই ছিলেন অমল দত্তের ‘ওভারল্যাপিং মাস্টার’
২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আর একদিনের ক্রিকেট থেকে মালিঙ্গা সরে দাঁড়ান ২০১৯ সালে। তবে তিনি পুরোদমে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিলেন। কিন্তু এবার টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ালেন।
মালিঙ্গা টি-টোয়েন্টি ক্রিকেটের ৮৩টি বোলিং ইনিংস খেলে ১০৭টি উইকেট নিয়ে ফেলেছেন। আইপিএলে আবার ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। মালিঙ্গার স্ট্রাইক রেট ১৬.৬২। টুর্নামেন্টে ৯০টির বেশি উইকেট পাওয়া যে কোনও বোলারের ক্ষেত্রে এটাই সর্বনিম্ন স্ট্রাইক রেট। মালিঙ্গার মতো ডেথ ওভারে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে যাওয়া বোলার এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএলে দ্বিতীয় কেউ নেই।
শ্রীলঙ্কার পক্ষে বিরল কিছু রেকর্ডের মালিক মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রয়েছে পাঁচটি হ্যাটট্রিক। টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তি আছে দু’বার।
এছাড়া আইপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গা। ১৬৬ উইকেট নিয়ে ভারতীয় স্পিনার অমিত মিশ্রই কেবল তাঁর কাছাকাছি রয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'