Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপে, এই নিয়ে টানা পাঁচবার

প্যারিস ছাড়ার আগে এবার বড় একটি স্বীকৃতিও পেলেন এমবাপে। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি।

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপে, এই নিয়ে টানা পাঁচবার

শেষ আপডেট: 14 May 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপে। নিজেদের দেশের মাঠে শেষ ম্যাচ সুখের হয়নি তাঁর। তিনি শেষ ম্যাচে নিজে গোল করতে পারেননি। এমনকী তাঁর দলও জেতেনি তুলুজের বিরুদ্ধে।

শেষটা ভাল না হলেও গত সাতবছরে পিএসজি-কে অনেককিছু দিয়েছেন এমবাপে। তিনি এবার পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। চুক্তি অর্থে রিয়ালে যোগ দিতে চলেছেন এমবাপে।    

প্যারিস ছাড়ার আগে এবার বড় একটি স্বীকৃতিও পেলেন এমবাপে। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি। গতকাল সোমবার প্যারিসের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্বীকৃতি পান তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরশুমে ৪৪ গোল করে টানা পঞ্চমবার এই পুরস্কার জিতলেন এমবাপে।

এমবাপে পিএসজি ছাড়ার ঘোষণা করলেও এখনও মরশুমে শেষ হয়নি। চলতি মরশুমে এখনও তিন ম্যাচ বাকি আছে পিএসজির। এর মধ্যে ফরাসি লিগ ওয়ানের দুটি ম্যাচ আর আগামী ২৫ মে ফ্রান্স কাপের ফাইনাল ম্যাচ আছে এমবাপেদের। তবে এসব ম্যাচে এমবাপেকে পাওয়ার আশা করছেন কোচ এনরিক।

পাশাপাশি গত কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এমবাপে।  ফাইনাল ম্যাচে এমবাপের গোলে প্রাণ ফিরে পেয়েছিল ফ্রান্স। শেষমেশ অবশ্য টাইব্রেকারে হারে আর্জেন্টিনার কাছে। ফ্রান্সকে রানার্স করার ক্ষেত্রে এমবাপের পারফরম্যান্স নজরকাড়া ছিল। 


```