
শেষ আপডেট: 3 November 2022 06:20
দ্য ওয়াল ব্যুরো: একটা গোল করলেন। অন্যটা করালেন। বিশ্বকাপের (football world cup) আগে ফের একবার নিজের জাত চেনালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। এমবাপের বুটে ভর করেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসকে (Juventus) হারাল প্যারিস সেন্ট জার্মান (PSG)।
১৩ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। তারপর জুভেন্টাস সেভাবে খেলা ধরতে পারেনি। বরং মাঝমাঠকে জমাট করে ছকে বাঁধা ফুটবল খেলে পিএসজি। কিন্তু খেলার গতির প্রায় বিপরীতেই সমতা ফেরায় জুভেন্টাস। ৩৯ মিনিটের মাথায় গোল করেন বোনুচ্চি।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু করে ফরাসি ক্লাবটি। ৬৯ মিনিটে এমবাপের বাড়ানো ঠিকানা লেখা বল ধরে ক্লিনিক্যাল ফিনিশ করেন নুনো মেন্ডেস। গত রাতে যে ফুটবল এমবাপে খেলেছেন তা কাতারের ট্রেলর বলা যেতে পারে। রাশিয়া বিশ্বকাপে তরুণ এমবাপে যে দানবীয় ফুটবল খেলেছিলেন তাতে পেলের সঙ্গে তুলনা টানা শুরু হয়েছিল। এবারে সেই তিনি আরও পরিণত। তবে পিএসজি দলে ব্রাজিলীয় তারকা নেমার ছিলেন না। জোড়া হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি নেমার।
সিডনিতে কি পাল্টাবে হিসেব! কোন অঙ্কে শেষ চারের স্বপ্ন দেখছেন বাবররা