Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিসে শেষ রাত সুখের হল না এমবাপের, রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে পাঁচ বছরের

এমবাপের শেষ ইচ্ছে ছিল, চলতি মরশুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব এনে দেবেন। কিন্তু নিজের সেই ইচ্ছেও পূরণ করতে পারেননি তিনি।

প্যারিসে শেষ রাত সুখের হল না এমবাপের, রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে পাঁচ বছরের

হারের পরে মাঠ ছাড়ছেন এমবাপে।

শেষ আপডেট: 13 May 2024 21:26

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে পিএসজি-র হয়ে শেষ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হল কিলিয়ান এমবাপেকে। মহাতারকাদের সবটা সুখের হয় না। তাই হয়তো হল এমবাপেরও। ফরাসি গোলমেশিন পিএসজি-র হয়ে দীর্ঘ সাত মরশুম কাটিয়ে পা বাড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের দিকে।  

পিএসজি-র ঘরের মাঠ প্রিন্সেস দে পার্কে শেষবারের মতো খেললেন কিলিয়ান। তুলুজের বিপক্ষে ৩-১ গোলে হেরে সেই আনন্দ মাটি হয়ে গেছে এমবাপেদের। তবে পিএসজি-র হয়ে আরও কিছু ম্যাচ খেলতে পারেন বিশ্বত্রাস ফরোয়ার্ড, যে ম্যাচগুলি অবশ্য এই মাঠে হবে না।

এমবাপের শেষ ইচ্ছে ছিল, চলতি মরশুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব এনে দেবেন। কিন্তু নিজের সেই ইচ্ছেও পূরণ করতে পারেননি তিনি। বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই।

পিএসজি কোচ লুই এনরিকে জানিয়ে দিয়েছেন, ‘‘কিলিয়ান বয়সে তরুণ হলেও সে এখনই কিংবদন্তি। তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকটি ম্যাচে থাকবে কিলিয়ান। ওঁকে আমরা ভুলব না।’’

এমবাপেকে নিয়ে সতীর্থ ডেম্বেলে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘কিলিয়ান আমাদের হয়ে যা অর্জন করেছে কিংবা ক্লাবকে যা দিয়েছে, তা অতুলনীয়। আমরা ওঁর জন্য গর্বিত। আগামী দিনের জন্য শুভেচ্ছা বন্ধু।’’

এমবাপের সঙ্গে রিয়ালের চুক্তি হচ্ছে মোট পাঁচবছরের। প্রতি বছরে তিনি পাবেন ৯০০ কোটি টাকা। পাঁচবছরে মোট চুক্তির পরিমাণ ৪৫০০ কোটি টাকা, যা সর্বকালীন রেকর্ড হতে চলেছে।


```