
শেষ আপডেট: 27 October 2023 20:29
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে বিরাজ করছেন কুলদীপ যাদব। পাঁচটি ম্যাচে মোট আটটি উইকেট ঝুলিতে রয়েছে। স্বপ্নের ফর্মে বিরাজ করছেন চায়নাম্যান বোলার।
একটা সময় কুলদীপ ছিলেন চিরবিতর্কিত। জাতীয় দল থেকে বাদ পড়ে তিনি নির্বাচকদের একহাত নিয়েছিলেন। সেই ব্যাডবয় ইমেজ ছেড়ে কুলদীপ ফিরে এসেছেন পাদপ্রদীপের আলোয়। ভারতের নামী স্পিনার বলে দিয়েছেন, বিশ্বকাপে আমি সফল এই কারণেই যে শ্যেন ওয়ার্নের বোলিং ভিডিওতে দেখেছি। সেই ভিডিও দেখে আমি অনেককিছুই শিখেছি।
আইসিসির এক কলামে কুলদীপ বলেন, ‘‘আমি কিভাবে বোলিং করছি, সেটা নিয়ে কোনও সংশয় থাকলে আমি ওয়ার্নের বোলিং দেখেনি। আমি আইপিএলের মঞ্চে ওয়ার্নের সঙ্গে সময় কাটাতে পেরেছি। ওঁর থেকে অনেক পরামর্শ পেয়েছি। আমি খুব ভাগ্যবান যে ওয়ার্নের মতো বিশ্বসেরা স্পিনারের সান্নিধ্যে আসতে পেরেছি। আমি টিভিতে কিংবা ইউটিউবে ওয়ার্নের বোলিং দেখে অনেক শিখেছি। সেগুলি বিশ্বকাপে প্রয়োগ করার চেষ্টা করছি।’’
কুলদীপ আরও বলেছেন, ২০১৯ সালে আমি সিডনিতে যখন টেস্ট খেলতে নামছি। সেইসময় ওয়ার্ন স্যার আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছিলেন, যা কোনওদিন ভুলব না। বিশ্বকাপের মঞ্চে কুলদীপ ম্যাজিকের রহস্য যে ওয়ার্ন, সেটি এতদিনে বললেন রোহিতদের দলের সম্পদ।