Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ার্নকে মনে করালেন কুলদীপ! বাটলারকে আউট করা ডেলিভারি কি বিশ্বকাপের সেরা

বাটলারের স্টাম্প যে উপড়ে গিয়েছে, ব্রিটিশ ব্যাটার আউট হওয়ার পরেও বোঝেননি। কুলদীপের বোলিং যেন মনে করাল প্রয়াত শ্যেন ওয়ার্নের স্পিন ম্যাজিক

ওয়ার্নকে মনে করালেন কুলদীপ! বাটলারকে আউট করা ডেলিভারি কি বিশ্বকাপের সেরা

শেষ আপডেট: 29 October 2023 23:58

দ্য ওয়াল ব্যুরো: আবারও দুরন্ত মেজাজে কুলদীপ যাদব। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে এই চায়নাম্যান বোলার। তিনি এদিন ভারতীয় দলের পেসারদের দাপটের মধ্যেও উজ্জ্বল। কুলদীপ যেভাবে বিপক্ষের জস বাটলারকে স্পিনে ঘায়েল করেছেন সেটি বিশ্বকাপের সেরা ডেলিভারি হতে পারে।

বাটলারের স্টাম্প যে উপড়ে গিয়েছে, ব্রিটিশ ব্যাটার আউট হওয়ার পরেও বোঝেননি। কুলদীপের বোলিং যেন মনে করাল প্রয়াত শ্যেন ওয়ার্নের স্পিন ম্যাজিককে। একটা সময় মাইক গ্যাটিংকে আউট করেছিলেন ওয়ার্ন অনেকটা এইভাবেই।

ম্যাচের ১৬তম ওভারের প্রথম বলে কুলদীপের সেই ম্যাজিক বলেই বোল্ড হলেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। কুলদীপের ওই বোলিং দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

এমনকী আইসিসি ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছে। সারা টুর্নামেন্ট জুড়ে ভারতের এই স্পিনার ঝলসে উঠেছেন। এখনও পর্যন্ত মোট ১০টি উইকেট নিয়েছেন।

বুমরা সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন।  তারপর এই তালিকায় রয়েছেন কুলদীপ। মহম্মদ শামি দ্বিতীয় ম্যাচ খেলেই ঝুলিতে ভরেছেন নয়টি উইকেট।


```