Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, বাতিল হওয়া টোয়েন্টি ২০ ম্যাচ কাল হতে পারে

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হলেন ক্রুনাল পান্ডিয়া। যে কারণে মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি বাতিল ঘোষিত হয়েছে। ক্রুনালের রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁর সংস্পর্শে আসা সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ-কে কোয়ারেন্টিনে রাখা হয়

করোনা আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, বাতিল হওয়া টোয়েন্টি ২০ ম্যাচ কাল হতে পারে

শেষ আপডেট: 27 July 2021 11:21

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হলেন ক্রুনাল পান্ডিয়া। যে কারণে মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি বাতিল ঘোষিত হয়েছে। ক্রুনালের রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁর সংস্পর্শে আসা সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ-কে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জানা গিয়েছে, বাতিল হওয়া ম্যাচটি বুধবার হতে পারে। গত রবিবার টোয়েন্টি ২০-র প্রথম ম্যাচে ভারতীয় দল জিতেছিল। সেই ম্যাচেও খেলেছিলেন ক্রুনাল। তিনি করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে পৃথক রাখার ব্যবস্থা হয়েছে। ইংল্যান্ডের ভারতীয় দলে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ। তিনি ইউরো কাপ দেখতে গিয়েছিলেন। নেগেটিভ রিপোর্ট নিয়ে ঋষভ ফের ভারতীয় শিবিরে ফিরে এসেছেন। ক্রুনাল কী করে করোনা আক্রান্ত হলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে ওয়ান ডে সিরিজ চলাকালীন সময়ে শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার, পরিসংখ্যানবিদ জিটি নিরোশান করোনা আক্রান্ত হয়েছিলেন। সেইসময় তাঁদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা হয়। তখন অবশ্য ওয়ান ডে সিরিজ বাতিল হয়নি। যেহেতু ক্রুনাল দলের নিয়মিত সদস্য, সেই জন্যই ঝুঁকি নেওয়া হয়নি। সংবাদসংস্থা এএনআই এদিন দুপুরে জানিয়েছে, ক্রুণালের রিপোর্ট পজিটিভ আসায় দুই দলের সদস্যদের নিভৃতবাসে পাঠানো হয়েছে। সকলের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত দুই দলের বাকি সদস্যদের নিভৃতবাসে কাটাতে হবে। রিপোর্টে বলা হয়েছে, ‘‘ক্রুণালের রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। যদি বাকি সকলের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে বুধবার সেই ম্যাচ হবে। খেলোয়াড়রা নিভৃতবাসে আছেন।’’ ভারতীয় বোর্ড যদিও জানিয়েছে, দ্বিতীয় ম্যাচ হবে বুধবার। তৃতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার। সেইসঙ্গে বোর্ড জানিয়েছে, ম্যাচের দিন সকালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ক্রুণালের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর বেশি সংস্পর্শে আসা আটজনকে ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছে। অবস্থা গুরুতর হলে সিরিজ বানচালও হয়ে যেতে পারে।    

```