Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘খেলরত্ন’ পেয়ে বাড়ি পৌঁছে কৃষ্ণ নাগর শুনলেন মা নেই! কাঁদছেন প্যারা অ্যাথলিট

দ্য ওয়াল ব্যুরো: এমন হয়তো দুঃস্বপ্নেও হয় না, কিংবা কোনও চিত্রনাট্যকার এমন গল্প লিখতে গিয়ে হাজারবার ভাববেন। ঠিক সেই ঘটনাই বাস্তবজীবনে ঘটেছে প্যারালিম্পিয়ান (Paralympian) কৃষ্ণ নাগরের (Krishna Nagar) ক্ষেত্রে। যেদিন তিনি রাষ্ট্রপতি (Presid

‘খেলরত্ন’ পেয়ে বাড়ি পৌঁছে কৃষ্ণ নাগর শুনলেন মা নেই! কাঁদছেন প্যারা অ্যাথলিট

শেষ আপডেট: 14 November 2021 16:51

দ্য ওয়াল ব্যুরো: এমন হয়তো দুঃস্বপ্নেও হয় না, কিংবা কোনও চিত্রনাট্যকার এমন গল্প লিখতে গিয়ে হাজারবার ভাববেন। ঠিক সেই ঘটনাই বাস্তবজীবনে ঘটেছে প্যারালিম্পিয়ান (Paralympian) কৃষ্ণ নাগরের (Krishna Nagar) ক্ষেত্রে। যেদিন তিনি রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) থেকে খেলরত্ন পুরস্কার গ্রহণ করছেন, তার কিছুক্ষণ আগেই তাঁর মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাঁকে বাড়ি থেকে সেই খবর দেওয়া হয়নি। তিনি হাসিমুখে রাষ্ট্রপতির হাত থেকে বিরল সম্মান নিয়েছেন। ২২ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা টোকিও প্যারালিম্পিক্সে সোনা জেতেন। শনিবার রাষ্ট্রপতি ভবনে ১১ জন বাকি ক্রীড়াবিদের সঙ্গে তাঁকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। পুরস্কার নিয়ে জয়পুরে নিজের বাড়ি পৌঁছেই তিনি তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে জানতে পারেন। কৃষ্ণের মা ছাদ থেকে পড়ে যান অতর্কিতেই। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, পুত্র সেটি জানতেন। কিন্তু মা চিরবিদায় নেবেন, ভাবতে পারেননি। তাই বাড়ি পৌঁছে অঝোরে কেঁদে চলেছেন। এত বড় সম্মান মা-কে দেখাতে পারলেন না। কৃষ্ণ রবিবার বলেন, ‘‘১০ নভেম্বর আমি পুরস্কার নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন দুপুর ১২-১২.৩০ হবে, আমি মাকে খাবার তৈরি করতে বলি। বাবাও সেই সময় বাড়ি চলে এসেছিল। এরপর স্নান করে বেরিয়ে আমি তোয়ালে শুকাচ্ছিলাম এবং তখনই একটা বিকট আওয়াজ পাই। আমি দেখতে পাই মা আমাদের ছাদ থেকে একতলায় পড়ে গিয়েছেন। মাকে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করি।’’ মাত্র ৫৯ বছর বয়স হয়েছিল কৃষ্ণের মায়ের। চিকিৎসকরা পুত্রকে ভরসা দিয়েছিলেন। জোর করেই তাঁকে পাঠানো হয় দিল্লিতে। কিন্তু বাড়ি ফিরে এমন খবর শুনতে হবে, কল্পনাই করতে পারেননি ব্যাডমিন্টন তারকা। কৃষ্ণ বলছেন, ‘‘আমার এই আক্ষেপ যাবে না কোনওদিনই। হয়তো আমি থাকলে মা চলে যেত না। নিজেকে অপরাধী মনে হচ্ছে।’’ যদিও চিকিৎসকরা বলেছেন, কৃষ্ণের মা-র শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, তাঁর জ্ঞানই ছিল না ছাদ থেকে পড়ে গিয়ে।  

```