Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kolkata Knight Riders-এর ম্যাচের সূচি রামনবমীর জন্য বদলাতে পারে? প্রশ্নের মুখে নিরাপত্তা

শহর কলকাতার নিরাপত্তা নিয়ে একটা চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Kolkata Knight Riders-এর ম্যাচের সূচি রামনবমীর জন্য বদলাতে পারে? প্রশ্নের মুখে নিরাপত্তা

রাম নবমীর কারণে বদলাতে পারে কলকাতা বনাম লখনউ ম্য়াচের সূচি

শেষ আপডেট: 6 March 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট আপাতত দরজায় কড়া নাড়তে শুরু করেছে। চলতি মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে অর্থের আভিজাত্য়ে মোড়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হবে।

এবারের কেকেআর স্কোয়াড যে যথেষ্ট শক্তিশালী হয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। গত মরশুমের খেতাবজয়ী দলের দিকে আপাতত গোটা দেশের নজর রয়েছে। কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের একটি হোম ম্যাচ নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর ব্রিগেড।

কলকাতা বনাম লখনউ ম্যাচের তারিখ বদলাতে পারে

এই বিশেষ দিনেই আবার রাম নবমী পড়েছে। সেকারণে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে একটা চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটো জায়গাতেই যে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী লাগবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। ইন্ডিয়া টুডে'র একটি প্রতিবেদন অনুসারে, কলকাতা পুলিশ নাকি ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে নাকি স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ম্যাচের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না।

এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, রাজ্য ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং আগামী ২৫ মে বহু প্রতীক্ষিত আইপিএল ফাইনাল আয়োজন করা হবে।


```