দুরন্ত জয় কেকেআরের, রাজস্থানকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত
দ্য ওয়াল ব্যুরো: খেলার জন্ম বিলেতে।
ধোনিরা (Dhoni) হেরে যাওয়ায় আংশিক চাপ হয়েছিল কলকাতার (Kolkata)। কিন্তু একই দিনে রাজস্থানকে হারিয়ে দেওয়ায় কলকাতার প্লে অফের (Play Off) টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেল।
হারলেই সব আশা শেষ হয়ে যেত। সেই লাইফল
শেষ আপডেট: 7 October 2021 18:09
দ্য ওয়াল ব্যুরো: খেলার জন্ম বিলেতে।
ধোনিরা (Dhoni) হেরে যাওয়ায় আংশিক চাপ হয়েছিল কলকাতার (Kolkata)। কিন্তু একই দিনে রাজস্থানকে হারিয়ে দেওয়ায় কলকাতার প্লে অফের (Play Off) টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেল।
হারলেই সব আশা শেষ হয়ে যেত। সেই লাইফলাইনে রং দিলেন নাইটরা। কিং খান শাহরুখের মুখেও বিপদের মধ্যে চওড়া হাসি। তাঁর দল শেষ চারে উঠে গেল, এবার খেতাবের লড়াই। শেষ চারে বিরাট কোহলির ব্যাঙ্গালোরের বিপক্ষে নামবে কলকাতা।
ব্যাট হাতে গিল-ভেঙ্কটেশ আইয়ার, বলে শিবম মাভি-লকি ফার্গুসনের জুটিতে ভর রাজস্থানকে ৮৬ রানে হারাল শাহরুখ খানের দল। সেই সঙ্গে প্লে-অফে চতুর্থ স্থানও নিশ্চিত তাদের। অঙ্কের বিচারে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার সুযোগ থাকলেও তা একপ্রকার অসম্ভবই।
আরও পড়ুন: ব্রাজিল নামছে নেমারহীন, আর্জেন্টিনা আশায় মেসিময় ভোরের
কলকাতার ১৭১/৪-র বিনিময়ে রাজস্থান শেষ হয়ে গিয়েছে ৮৫ রানে। তাদের বলার মতো রান রাহুল তেওটিয়ার, তাঁর ৪৪ রান সরিয়ে রাখলে বাকি ১০জনের রান ৪১। শিবমের তার মধ্যে ১৮ রান রয়েছে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করতে থাকেন গিল এবং আইয়ার। দ্রুত গতিতে রান তোলায় মন দেন দুই নাইট ওপেনার। প্রথম উইকেটে ৭৯ রান যোগ করার পর আউট হন ভেঙ্কটেশ।
এরপর নীতীশ রানা ৫ বলে ১২ রান করে আউট হলেও দুরন্ত অর্ধ-শতরান করেন শুভমন গিল। তবে ৪৪ বলে ৫৬ রান করে আউট হন তিনি। মারেন চারটি চার এবং ২টি ছয়। এরপর শেষদিকে রাহুল ত্রিপাঠি (২১), দীনেশ কার্তিক (১৪) এবং ইওন মর্গ্যানের (১৩) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭১ রান তোলে কেকেআর।
রাজস্থানের ব্যাটিং ইনিংস নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভাল। কারণ সবাই এসেই প্যাভিলিয়নে ফিরতে শুরু করে দেন। শাকিব আল হাসানের দুরন্ত বোলিং দিয়ে শুরু, তারপর লকি ও শিবম মাভি মিলে বিপক্ষকে শেষ করে দিয়েছেন ম্যাচে। এই জয় কলকাতার কাছে তৃপ্তির হয়ে থাকবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'