Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগের একই গ্রুপে মোহন-ইস্ট, প্রথম ম্যাচে নামছে মহামেডান

কলকাতা লিগের শেষ ডার্বি ম্যাচ হয়েছিল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর। তারপর লিগ ম্যাচে ডার্বি হয়নি। শেষবার নৈহাটিতে লিগের ডার্বি ম্যাচ দিয়েছিল আইএফএ।

কলকাতা লিগের একই গ্রুপে মোহন-ইস্ট, প্রথম ম্যাচে নামছে মহামেডান

মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ যুবভারতীতে হবে।

শেষ আপডেট: 13 June 2024 21:22

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের গ্রুপবিন্যাস হয়ে গেল বৃহস্পতিবার আইএফএ অফিসে ক্লাব প্রতিনিধিদের সামনে। এই বৈঠক পরিচালনা করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা লিগ। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একেকটি গ্রুপে থাকবে ১৩টি দল।

লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং। তারা নিজেদের মাঠে খেলতে পারে ম্যাচ। যদি তারমধ্যে মাঠ না তৈরি হয়, তা হলে খেলাটি চলে যাবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।

কলকাতা লিগের শেষ ডার্বি ম্যাচ হয়েছিল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর। তারপর লিগ ম্যাচে ডার্বি হয়নি। শেষবার নৈহাটিতে লিগের ডার্বি ম্যাচ দিয়েছিল আইএফএ। শেষমেশ মোহনবাগান খেলতে না গিয়ে ওয়াকওভার দেয় ইস্টবেঙ্গলকে। এবার অবশ্য গ্রুপ পর্বেই ম্যাচ দেওয়া হয়েছে।

মহামেডান গতবারের চ্যাম্পিয়ন দল। তারা পূর্ণশক্তির দল নামিয়ে সফল হয়েছিল। আই লিগের প্রস্তুতি হিসেবে কলকাতা লিগকে গুরুত্ব দিয়েছিল মহামেডান। এবারও দুই প্রধান জুনিয়র দল খেলাবে। ডার্বি হবে যুবভারতীতে। প্রসঙ্গত, কলকাতা লিগের স্পনসর এবার শ্রাচী গ্রুপ।

 লিগের গ্রুপ বিন্যাস:  

গ্রুপ এ: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, বিএসএস, খিদিরপুর, এরিয়ান, কালীঘাট এমএস, সুরুচি সংঘ, আর্মি রেড, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, পাঠচক্র ও উয়াড়ি।

গ্রুপ বি: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেল, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা কাস্টমস, রেনবো এসি, রেলওয়ে এফসি, পিয়ারলেস, পুলিশ এসি, ক্যালকাটা পুলিশ ও টালিগঞ্জ অগ্রগামী।


```