Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কলকাতার ছেলের বিশ্বজয়, হারালেন ভারতেরই পঙ্কজকে

টাইমড ফরম্যাটে এবারই প্রথম আইবিএসএফ বিশ্বচ্যাম্পিয়ন হলেন ৪০ বছরের সৌরভ। ম্যাচের প্রথম ৩০ মিনিটে সৌরভ যে লিড নেন তা ধরাছোঁয়ার বাইরে চলে যায় পঙ্কজের জন্য।

কলকাতার ছেলের বিশ্বজয়, হারালেন ভারতেরই পঙ্কজকে

সৌরভ কোঠারি

শেষ আপডেট: 17 April 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) ছেলের ফের বিশ্বজয় (World Champion)। বাবাও করেছিলেন বিশ্বজয়। আর এবার নিজের কেরিয়ারের দ্বিতীয় বিশ্বখেতাব জিতে নিলেন সৌরভ কোঠারি (Sourav Kothari)। আয়ারল্যান্ডের কার্লোতে অনুষ্ঠিত ২০২৫ আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে (2025 IBSF World Billiards Championship) সৌরভ কোঠারি ভিনটেজ বিলিয়ার্ডস এবং অসাধারণ সংযম প্রদর্শন করে জয়লাভ করলেন।

দ্বিতীয় বিশ্বখেতাব জয়ের পথে ফাইনালে সৌরভ হারিয়েছেন চির প্রতিদ্বন্দ্বী ভারতেরই পঙ্কজ আডবানিকে (Pankaj Advani), যাঁর ক্যাবিনেটে বিলিয়ার্ডস ও স্নুকার মিলিয়ে রয়েছে ২৭টি বিশ্বখেতাব।

বিশ্বকাপের ফাইনালে সৌরভের স্কোর ছিল ৭২৫ পয়েন্ট। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী পঙ্কজের ৪৮০ পয়েন্ট। গোটা ম্যাচেই অসম্ভব মাথা ঠান্ডা রেখে কঠিন প্রতিপক্ষ পঙ্কজকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ।

ফাইনালে ভারতের দুই শীর্ষ প্রতিযোগীর মধ্যে রোমাঞ্চকর লড়াই দেখা গিয়েছে। এই লড়াই ছিল পঙ্কজ আডবাণীর সূক্ষ্মতা এবং ব্রেক-বিল্ডিং নিয়ন্ত্রণ ও সৌরভ কোঠারির কৌশলগত আগ্রাসন এবং স্কোরিং পাওয়ারের মধ্যে। এর আগে সেমিফাইনালে সৌরভ হারান ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে। ব্রিটিশ এই বিলিয়ার্ডস খেলোয়াড় শুধু একাধিক বারের বিশ্ব চ্যাম্পিয়নই নন, বিশ্ব বিলিয়ার্ডস সার্কিটে যথেষ্ট শক্তিশালী বলে পরিচিত। সেমিফাইনালে তাঁকে ৮৬৪-৫৪৭ পয়েন্টের বিরাট ব্যবধানে ধরাশায়ী করেন সৌরভ।

এর আগে ২০১৮ সালে সৌরভ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে ১১৩৪-৯৪৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে। সেবারও সেমিফাইনালে ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে হারিয়েছিলেন সৌরভ। পাশাপাশি ডেভিড এবার ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

টাইমড ফরম্যাটে এবারই প্রথম আইবিএসএফ বিশ্বচ্যাম্পিয়ন হলেন ৪০ বছরের সৌরভ। ম্যাচের প্রথম ৩০ মিনিটে সৌরভ যে লিড নেন তা ধরাছোঁয়ার বাইরে চলে যায় পঙ্কজের জন্য। কিন্তু শেষ আধ ঘণ্টায় যথেষ্ট লড়াই দিয়েছিলেন পঙ্কজ। ৫০ পয়েন্টেরও কমে ব্যবধান নিয়ে আসেন এক সময়ে। তবে সেখান থেকে খেলা ঘোরান সৌরভ। আর তাঁকে ধরতে পারেননি পঙ্কজ।

উল্লেখ্য, সৌরভের বাবা মনোজ কোঠারিও ১৯৯০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন।


```