Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কলকাতার দেবরূপ নেদারল্যান্ডসের জার্সি গায়ে নামছেন, হাতেখড়ি হয়েছিল সম্বরণের অ্যাকাডেমিতে

দ্য ওয়াল ব্যুরো: চমক যেন শেষ হওয়ার নয়। কলকাতায় (Kolkata) জন্মেছেন, খেলেছেন দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee) অ্যাকাডেমিতে। কিন্তু অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেট বিশ্বকাপে (World Cup) দেবরূপ দাশগুপ্ত (Debrup

কলকাতার দেবরূপ নেদারল্যান্ডসের জার্সি গায়ে নামছেন, হাতেখড়ি হয়েছিল সম্বরণের অ্যাকাডেমিতে

শেষ আপডেট: 22 September 2021 12:46

দ্য ওয়াল ব্যুরো: চমক যেন শেষ হওয়ার নয়। কলকাতায় (Kolkata) জন্মেছেন, খেলেছেন দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee) অ্যাকাডেমিতে। কিন্তু অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেট বিশ্বকাপে (World Cup) দেবরূপ দাশগুপ্ত (Debrup Dasgupta) নামছেন নেদারল্যান্ডসের (Netherlands) হয়ে। এখানেই কাহানি মে ট্যুইস্ট। স্পেনে পড়াশুনো করতে গিয়েছিলেন। তারপর যেহেতু ভ্রমণ শখ ছিল, সেই কারণে দীর্ঘদিন ট্রাভেলার্স ভিসা নিয়ে থেকে যান দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গে শেখেন ক্রিকেট খেলা। বেশিদিন যদিও সেখানে থাকেননি। কলকাতায় বিবেকানন্দ অ্যাকাডেমিতে এসে ভাল করে ক্রিকেটের নানা টেকনিক শেখা শুরু করেন। তাঁর স্যার ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। রঞ্জি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক এদিন বলছিলেন, দেবরূপের মধ্যে শেখার আগ্রহ ছিল বিস্তর। ব্যাটিং যেমন ভাল করত, তেমনি আবার বলের হাতও ভাল ছিল। আমি নিজেও ওকে ক্রিকেট কোচিং দিয়েছি। দেবরূপের পুরো পরিবার যদিও পাকাপাকিভাবে ২০১৬ সালে কলকাতা থেকে আমস্টারডামে চলে যায়। অভিরূপের বাবা বিজনেস ম্যানেজমেন্ট পড়ান। সেই কারণেই ওই দেশে চলে গিয়েছিলেন। ভিআরএ ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি হন ছেলেটি। এমনকি তাদের হয়ে অনুর্ধ্ব ১৬-র দলেও খেলেন। দেবরূপ নিজে বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকারের ফ্যান। শচীনের খেলা যেমন দেখতেন, তেমনি কোহলির ব্যাটিংয়ের ভাল দিকগুলিও রপ্ত করেছেন। এমনকি আইপিএলে কেকেআরের খেলাও দেখেন। কলকাতায় এসে ইডেনে খেলা দেখতে গিয়েছেন আইপিএলে, বাবার সঙ্গেই। আরও পড়ুন: মরুশহরে করোনা আক্রান্ত নটরাজন, আইপিএল আবারও বাতিল হয়ে যাবে না তো কলকাতায় দেবরূপদের বাড়ি রুবি পার্কের কাছে সন্তোষপুরে। পড়তেন গার্ডেন হাই স্কুলে। কলকাতার এই স্কুলের হয়েও ক্রিকেট খেলেছেন। দেবরূপ বর্তমানে রটারডামে এরামুস ইউনিভার্সিটিতে বিজনেস ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করছেন। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত দেবরূপের সবচেয়ে বড় সঙ্গী হলেন তাঁর ঠার্কুদা, তাঁকে নিয়ে খেলা দেখতে যান। এমনকি ক্রিকেট কোচিং সেন্টারেও নিয়ে যান ওই দাদু। নেদারল্যান্ডস দলে সুযোগ পাওয়া সহজ বিষয় ছিল না। কিন্তু তাঁর ক্রিকেট খেলার প্রতি ভালবাসাই তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ডাচ দলের কোচ পিটার বোরেনের প্রিয় বাংলার এই ছেলেটি। দেবরূপ সম্পর্কে জানিয়েছেন, দারুণ কার্যকরি ক্রিকেটার, ব্যাটিংয়ের পাশে পেসার হিসেবেও দলে জায়গা করে নিয়েছে। আমার দলের অটোমেটিক চয়েস দেবরূপ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```