কোহলির সঙ্গী ব্যর্থতাই, পাশা উলটে ফাইনালের আরও কাছে কেকেআর, জমে গেল আইপিএল
দ্য ওয়াল ব্যুরো: টানটান ম্যাচ (Match)। যুযুধান দুই দল। বিরাট কোহলির (Virat Kohli) কাছে বড় পরীক্ষা ছিল। তিনি জেতেন না আইপিএল (IPL)। সেই মিথ ভাঙার খেলা চলছিল। তিনি বলেই দিয়েছেন, আর নয় ক্যাপ্টেন্সি। এবারই শেষ। তবুও শেষটা সুখের হল না রয়্যাল চ্য
শেষ আপডেট: 11 October 2021 18:00
দ্য ওয়াল ব্যুরো: টানটান ম্যাচ (Match)। যুযুধান দুই দল। বিরাট কোহলির (Virat Kohli) কাছে বড় পরীক্ষা ছিল। তিনি জেতেন না আইপিএল (IPL)। সেই মিথ ভাঙার খেলা চলছিল। তিনি বলেই দিয়েছেন, আর নয় ক্যাপ্টেন্সি। এবারই শেষ। তবুও শেষটা সুখের হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। হার কলকাতার (Kolkata) কাছে চার উইকেটে।
সব থেকে বড় কথা, বিরাটের কাছে দেখানোর ছিল তিনিও পারেন। কিন্তু তাঁর অধিনায়কের মুকুটে বেশি পালক নেই। সে তো শচীনও সফল নন দলনেতা হিসেবে!
সহজ ম্যাচ কীভাবে জিততে হয়, দেখালেন নাইটরা। তাদের তিরে এসে তরী ডুবছিল। কিন্তু দলের অধিনায়ক ইয়ন মরগ্যান (৭ বলে ৫) এবং বাংলাদেশের শাকিব আল হাসান (৬ বলে ৯) যেভাবে শেষে এসে বৈতরনী পার করলেন, তার প্রশংসা করতেই হবে।
আরও পড়ুন: পেলের পাশে বসেও নির্বিকার সুনীল! অবাক করলেন ভারত অধিনায়ক
সবাই যখন আউট হয়ে ফিরছেন সেইসময় মরগ্যান-শাকিব দেখালেন আসল ক্রিকেটার কাকে বলে। শাকিবকে আগে না নিয়ে ভুল করেছেন মরগ্যান, এদিন তিনি বুঝেছেন। কোহলিদের ১৩৮/৭-র বিনিময়ে কেকেআর জিতল ১৩৯/৬, দুই বল আগেই!
অধিনায়ক কোহলি ও বাঁহাতি ওপেনার দেবদূত পাল্লিকালের উদ্বোধনী জুটিতে প্রথম পাঁচ ওভারেই ৪৯ রান তুলে ফেলে আরসিবি। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলেই ২১ রান করা পাল্লিকালকে সাজঘরে পাঠিয়ে দেন লকি ফার্গুসন। এরপর আর রানের চাকা সচল রাখতে পারেনি ব্যাঙ্গালুরু।
শুরুটা বেশ আক্রমণাত্মকভাবে করলেও, ক্রমেই কমতে থাকে কোহলির স্ট্রাইকরেট। শেষপর্যন্ত সুনীল নারিনের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৩৯ রান করেন তিনি।
পরে দলের হাল ধরতে পারেননি তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল। ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রান আর ম্যাক্সওয়েল ১৫ রান করতে খেলেন ১৮টি বল। এর বাইরে ১৪ বলে ১৩ রান করেন শাহবাজ আহমেদ। শেষদিকে হার্শাল প্যাটেলের ৬ বলে ৮ রানের সুবাদে ১৩৮ পর্যন্ত যায় ব্যাঙ্গালুরুর সংগ্রহ।
কলকাতার পক্ষে বল হাতে সবচেয়ে সফল সুনীল নারিন। তিনি চার ওভারে মাত্র ২১ রান দিয়ে পান চার উইকেট। পেসার লকি ফার্গুসনের শিকার দুই উইকেট।
সেদিক থেকে দেখতে গেলে কেকেআর ব্যাটিং ইনিংসে চার ব্যাটসম্যান সফল। ওপেনারদ্বয় শুভমান গিল (১৮ বলে ২৯) ও বেঙ্কটেশ আইয়ার (২৬) ছাড়াও সফল নীতিশ রানা (২৩) ও নারিন (২৬)। তাঁর পুরনে ঝলক ফিরেছে, তিনিই ম্যাচের সেরা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'