Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেকায়দায় কোহলিরা, লিডসে রুটের সেঞ্চুরিতে অনন্য নজির, যা নেই ব্র্যাডম্যানেরও

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় টেস্টের যা গতিপ্রকৃতি, তাতে করে ভারতীয় দল লিডস টেস্টে ইনিংস হার কিভাবে রক্ষা করবে, সেটাই ভাবা উচিত। কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ড ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ৪২৩/৮। লিড ৩৪৫ রানের। এই রান টপকে ভারতকে আবার জয়ের লক্ষ্যমাত্

বেকায়দায় কোহলিরা, লিডসে রুটের সেঞ্চুরিতে অনন্য নজির, যা নেই ব্র্যাডম্যানেরও

শেষ আপডেট: 26 August 2021 17:52

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় টেস্টের যা গতিপ্রকৃতি, তাতে করে ভারতীয় দল লিডস টেস্টে ইনিংস হার কিভাবে রক্ষা করবে, সেটাই ভাবা উচিত। কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ড ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ৪২৩/৮। লিড ৩৪৫ রানের। এই রান টপকে ভারতকে আবার জয়ের লক্ষ্যমাত্রা রাখতে হবে, যারা একটু আধটু ক্রিকেট জানেন, তাঁদের কাছে অজানা নয় কাজটি দুঃসাধ্যই বটে। ইংল্যান্ডকে এই জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব অধিনায়ক জো রুটের, তিনি করেছেন ১২১ রান। বুমরার বলে বোল্ড হওয়ার আগেই তিনি দলের রানকে দারুণ অবস্থায় নিয়ে গিয়েছেন। লর্ডসের পর এ বার লিডসেও সেঞ্চুরি রুটের। ব্রিটিশ ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড করেছেন তিনি। পাশাপাশি একই বছরে সর্বোচ্চ সেঞ্চুরির নজির গড়ে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। https://twitter.com/VVSLaxman281/status/1430938171810877444 এর আগে ১৯৪৭ সালে ডেনিস কম্পটন এবং ২০০২ সালে মাইকেল ভনও একই বছরে ৬টি সেঞ্চুরি করেছিলেন। রুটের যদিও দুটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। ভারতের বিরুদ্ধে ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক রুট। তিনি মোট ৮টি সেঞ্চুরি করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালিয়েস্টার কুক। তিনি মোট ৭টি সেঞ্চুরি করেছিলেন ভারতের বিরুদ্ধে। আর কেভিন পিটারসেন ছ'টি সেঞ্চুরি করে এই তালিকায় তৃতীয় স্থানে। লিডসে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে রুট এমন এক রেকর্ড গড়ে বসেন, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে কেউ করে দেখাতে পারেননি, এমনকি ডন ব্র্যাডম্যানও নন। https://twitter.com/mipaltan/status/1430949002929864704 জো রুট একই বছরে দু'বার পরপর তিনটি টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ২টি টেস্টে যথাক্রমে ২২৮ ও ১৮৬ রানের ইনিংস খেলেন রুট। তার পরেই চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে ২১৮ রান করেন। এবার ভারতের বিরুদ্ধে চলতি হোম সিরিজের প্রথম তিনটি টেস্টেই সেঞ্চুরি করলেন ইংল্যান্ড দলনায়ক। নটিংহ্যামে ১০৯, লর্ডসে অপরাজিত ১৮০ রানের পর এবার হেডিংলে টেস্টেও তিন অঙ্কের রানে পৌঁছে যান রুট। তিনি আউট হন ১২১ রান করে। ব্র্যাডম্যান চারটি বা তারও বেশি টেস্টে পরপর সেঞ্চুরি করেছেন তিনবার। তবে একই ক্যালেন্ডারবর্ষে নয়। রুট চলতি বছরেই পরপর তিনটি টেস্টে সেঞ্চুরি করার নজির গড়লেন দু’বার, যা কারোর নেই।

```