Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেঁদে সারা ভারতের চোখ ভেজালেন বিরাট, তাঁর অন্য রূপ দেখল শারজা

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে এভাবে কেউ কোনওদিন দেখেনি। বাবা মারা গিয়েছিলেন, তিনি দিল্লির কোটলায় রঞ্জি ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন। সেই ম্যাচ জিতিয়েছিলেন। সেই বিরাটের অন্য রূপ দেখল শারজা। যে ক্রিকেটার এত ডাকাবুকো, তিনি সবার সামনে কাঁদবেন

কেঁদে সারা ভারতের চোখ ভেজালেন বিরাট, তাঁর অন্য রূপ দেখল শারজা

শেষ আপডেট: 11 October 2021 18:56

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে এভাবে কেউ কোনওদিন দেখেনি। বাবা মারা গিয়েছিলেন, তিনি দিল্লির কোটলায় রঞ্জি ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন। সেই ম্যাচ জিতিয়েছিলেন। সেই বিরাটের অন্য রূপ দেখল শারজা। যে ক্রিকেটার এত ডাকাবুকো, তিনি সবার সামনে কাঁদবেন, কেই বা ভাবতে পারেন। সেটাই ঘটেছে বিরাট কোহলির ক্ষেত্রে। তাঁর কান্না দেখে সারা ভারতের চোখ ভিজে গিয়েছে। কোহলি মানেই রূপকথা, তাঁর ক্যারিশমা টানছে পুরো ভারতীয় ক্রিকেটকে। তিনি কাঁদবেন, বাকিরা হাসবে, হয়? হতেই পারে না। আরও পড়ুন: ‘ক্ষমতা থাকলে দলের বাইরে রেখে দেখাও’, গজরাচ্ছেন ম্যাচ জেতানো শাকিব কেকেআর জিততে পারে, কিন্তু কোহলির কান্না মনে রাখবে ভারতীয় কেন, বিশ্ব ক্রিকেটও। এই জন্যই মনে হয় অনুষ্কার শর্মার অবদান রয়েছে। তিনি বিরাটকে মাটির কাছে নিয়ে এসেছেন। https://twitter.com/mitelugufc/status/1447622430789300225 তিনি ব্যাটসম্যান হিসেবে অনেককিছু দিয়েছেন দেশকে। কিন্তু দলের নেতা হিসেবে তেমন পারেননি। সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বলেছেন, আইসিসি ট্রফি জিততে হবে। কেন বলেছেন, সেটি আরও একবার বোঝা গেল। https://twitter.com/RCBTweets/status/1447629994956447746 আইপিএলে টানা ব্যর্থতা, তিনিই সরে গিয়েছেন অধিনায়ক পদ থেকে। পরেরবার অন্য নেতা। কিন্তু আরসিবি-কে কিছু দিতে পারলেন না। রাজাও ফকির হয় একদিন। সেই কষ্টের কারণেই তিনি মাঠেই প্রকাশ্যে কাঁদতে থাকেন। এটাই এক পেশাদার ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। সেই কারণেই মেসিরা কাঁদেন, নেমাররা হতাশ হন। ম্যাচ শেষে বিরাট জানিয়েছেন, আমি চেষ্টার ত্রুটি রাখিনি ক্যাপ্টেন হিসেবে। কিন্তু সবটা তো জীবনে হয় না, আমিও ব্যর্থ হয়েছি। তবে ক্রিকেটার হিসেবে নিজের সেরাটা দিয়ে যাব। আমি ১২০ শতাংশ দিয়েও পারিনি, সেই চেষ্টা ভবিষ্যতেও থাকবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'      

```