
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 26 March 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে হার দিয়ে শুরু হলেও মরশুমে দ্বিতীয়বার খেলতে নেমেই রাজস্থানকে ধরাসায়ী করে ম্যাচ জিতে নিল কেকেআর। বুধবার নির্দিষ্ট ওভার শেষের আগে লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে নাইটরা। জয়ের নেপথ্যে আজ অবশ্যই কুইন্টন ডি ককের বিধ্বংসী ইনিংস রয়েছে। ৬১ বলে ৯৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।
বুধবার টসে জিতে বলের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। রাজস্থানের ব্যাটিং অর্ডার সুপরিকল্পিতভাবে সাজানো থাকলে ব্যাটে তেমন রান ওঠেনি। বড় ইনিংস গড়তে ব্যর্থ হন ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান তোলেন।
পাওয়ারপ্লেতে রাজস্থানের স্কোর ছিল ৫৪/১, কিন্তু নাইট অধিনায়ক স্পিনার খেলানোয়, একে একে উইকেট পড়তে শুরু করে। বুধবার রাজস্থানের সর্বোচ্চ একক স্কোর ৩৩, করেন ধ্রুব জুরে। যশস্বী জয়সওয়াল করেন ২৯ রান এবং রিয়ান পরাগ ২৫- এ থেমে যান।
কেকেআরের বোলাদের দুর্দান্ত পারফর্মমেন্স রাজস্থানের ম্যাচ দেড়শোতেই কার্যত গুটিয়ে দেয়। মঈন আলি ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন, পাশাপাশি হর্ষিত রানা ও বৈভব অরোরাও ২টি করে উইকেট নেন।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মইন আলি ৫ করেই আউট হয়ে যান। হাল ধরে ডি কক ও রাহানে জুটি। ধরে খেলা শুরু করলেও রাহানে ১৫ বলে ১৮ রান করে বিদায় নেন। পরে ডি কক একাই ম্যাচ জিতিয়ে দেন।
এই দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার-ব্যাটসম্যান ৯৭ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৩৭ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি।
এই সূত্র ধরেই ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন নাইটরা।