Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেএল রাহুলের ডাকা নিলামে ৪০ লক্ষ টাকায় কোহলির জার্সি!

১৩ লক্ষ টাকা উঠেছে মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে। কম যায়নি কেএল রাহুলের ব্যাটও।

কেএল রাহুলের ডাকা নিলামে ৪০ লক্ষ টাকায় কোহলির জার্সি!

কেএল রাহুল

শেষ আপডেট: 24 August 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: চ্যারিটির জন্য সতীর্থদের সরঞ্জাম নিলামে তুলেছেন ক্রিকেটার কেএল রাহুল। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রাহুল পোস্ট করেছিলেন, ‘একটি বিশেষ ঘোষণা করব’। স্বাভাবিক ভাবেই জল্পনা ওঠে, তাহলে কি তিনি অবসর ঘোষণা করছেন? সেই আলোচনায় জল ঢেলে রাহুলের স্ত্রী আথিয়া শেঠি জানান, একটি সংস্থার জন্য নিলাম করবেন রাহুল। যার অর্থ ব্যবহার হবে চ্যারিটি হিসেবে। সেই নিলামেই বিরাট কোহলির জার্সির দাম উঠল ৪০ লক্ষ টাকা।

কেএল রাহুলের ডাকা এই বিশেষ নিলামে মোট ১.৯৩ কোটি টাকা উঠেছে বলে সূত্রের খবর। জানা গেছে বিরাটের জার্সির পাশাপাশি তাঁর গ্লাভস বিক্রি হয়েছে ২৮ লক্ষ টাকায়। ১৩ লক্ষ টাকা উঠেছে মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে। কম যায়নি কেএল রাহুলের ব্যাটও। একজন সেই ব্যাট ১১ লক্ষ টাকায় কিনেছেন। তাঁর জার্সির দর উঠেছে ১১ লক্ষে। এই তালিকা দীর্ঘ। ভারতীয় ক্রিকেটের অন্যতম বোলার যশপ্রীত বুমরা-র শুধু সই করা টিম ইন্ডিয়ার জার্সিরই দর ওঠে ৮ লক্ষ টাকা।

বর্তমান ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার কেএল রাহুল। সব ফরম্যাটেই সমান পারদর্শী তিনি। প্রয়োজনে উইকেটকিপিংও করেন। গত দু'বছর খুব একটা ভাল পারফরমেন্স দেখা যায়নি তাঁর তরফে। খুইয়েছেন টি-২০ দলের জায়গা। 


```