Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকেশ রাহুলের দাবি, আইপিএল থেকে ‘ব্যান’ করা হোক কোহলি ও ডি’ভিলিয়ার্সকে

দ্য ওয়াল ব্যুরো : আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল জুটি হলেন বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্স জুটি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই দুই মহাতারকা জুটি বেঁধে এখনও পর্যন্ত তিন হাজার রান করেছেন। দু’জনের সব মিলিয়ে দশটি সেঞ্চুরি রয়েছে। এমন যাঁদ

লোকেশ রাহুলের দাবি, আইপিএল থেকে ‘ব্যান’ করা হোক কোহলি ও ডি’ভিলিয়ার্সকে

শেষ আপডেট: 14 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল জুটি হলেন বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্স জুটি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই দুই মহাতারকা জুটি বেঁধে এখনও পর্যন্ত তিন হাজার রান করেছেন। দু’জনের সব মিলিয়ে দশটি সেঞ্চুরি রয়েছে। এমন যাঁদের পারফরম্যান্স, তাঁদের নিয়ে বিপক্ষ দলের চিন্তা থাকবে স্বাভাবিক বিষয়। কোহলি তার মধ্যে আবার আইপিএলে নিজের ব্যক্তিগত সাড়ে পাঁচ হাজার রানের নজিরও গড়ে ফেলেছেন। এবং ডি’ভিলিয়ার্সও বিদেশীদের মধ্যে পাঁচ হাজার রানের দিকে এগোচ্ছেন। বৃহস্পতিবার রাতে আইপিএলের ম্যাচে খেলবে কোহলির আরসিবি এবং লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে আবার ক্রিস গেইল মাঠে নামবেন। সেই ম্যাচের আগে স্পনসরদের এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন বিরাট ও লোকেশ। সেই অনুষ্ঠানটি দেখানো হয় ইনস্টাগ্রাম লাইভে। সেখানেই লোকেশ রাহুল দুম করে বলে বসেন, ‘‘আমার মনে হয় আইপিএল থেকেই কোহলি ও ডি’ভিলিয়ার্সকে নিষিদ্ধ করা উচিত।’’ এই বক্তব্যের পরে কোহলি তো বটেই, অনুষ্ঠানের সঞ্চালকও প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কারণ লোকেশের সঙ্গে ভারত অধিনায়কের দারুণ সম্পর্ক। সবাই যখন একে অপরের দিকে চাইছেন, সেইসময় নিরবতা ভেঙে রাহুল ফের বলতে থাকেন, ‘‘আসলে এই ধরণের টু্র্নামেন্টে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত ৫ হাজার রান হয়ে যায়, সেইসময় তাঁদের উচিত বাকিদেরও সমান সুযোগ করে দিয়ে ছেড়ে চলে যাওয়া! সেই জন্যই আমি সামনের বার আইপিএল কর্তৃপক্ষকে অনুরোধ করব, যাতে কোহলি ও ডি’ভিলিয়ার্সকে না রাখা হয় টুর্নামেন্টে!’’ কিংস ইলেভেন পাঞ্জাবের দলনেতার কথা শুনে সবাই সেইসময় হাসছেন। এদিকে তার মধ্যেই ওই অনুষ্ঠানেই কোহলির কাছে জানতে চাওয়া হয়, যদি একটি নিয়মে বদল চান বা প্রনয়ণ করতে চান, সেক্ষেত্রে কী পরামর্শ হবে, সেইসময় বিরাট জানিয়েছেন, ‘‘আমি চাইব যাতে ওয়াইড ও ফুল টসের বলের ক্ষেত্রে রিভিউ থাকে, তা হলে অনেক দল সুবিচার পাবে।’’ কোহলি মোটামুটি বোঝাতে চেয়েছেন ধোনির বকুনিতে আম্পায়ারের ওয়াইড-র সিদ্ধান্ত বদল নিয়ে। কোহলি বলেন, ‘‘আমি একজন অধিনায়ক হিসেবে বলতে চাই, ওয়াইড বল কিংবা হাই ফুল টসের ক্ষেত্রে রিভিউ থাকা উচিত। কেননা এসব সিদ্ধান্তও ভুল হতেই পারে।’’ কেন তিনি এমনটা চাইছেন, সেটি বুঝিয়ে দিয়ে নামী তারকা জানান, ‘‘আগেও আমরা দেখেছি যে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট কিংবা যে কোনও টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ওয়াইড বা হাই ফুল টস ডেলিভারি কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। খেলার গতি খুব দ্রুত বদলায় এবং ছোট ছোট বিষয় অনেক বড় প্রভাব ফেলে।’’ আরসিবি দলনেতা আরও বলেছেন, ‘‘আপনি যখন কোনও ম্যাচ ১ রানে হারেন এবং কোনও ওয়াইড বলে রিভিউ করতে না পারেন, তখন এটা কিন্তু যেকোনও দলের পুরো টুর্নামেন্টের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে পারে, তাই এই নিয়ম চালু হলে ভাল।’’

```