Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাহুলও ফিরলেন, একাই রক্ষা করছিলেন দুর্গ, ভারতের শ্লথ ইনিংসে ৩০ ওভারে মাত্র ২টি বাউন্ডারি

রাহুলও ফিরলেন, একাই রক্ষা করছিলেন দুর্গ, ভারতের শ্লথ ইনিংসে ৩০ ওভারে মাত্র ২টি বাউন্ডারি

শেষ আপডেট: 19 November 2023 17:35

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট জুড়ে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু ফাইনালে এসে কী হল ভারতের। ৩০ ওভারে মাত্র ২টি বাউন্ডারি। বিরাট আউট হওয়ার পরে কেএল টানছিলেন ভারতকে। কিন্তু শেষ রক্ষা হল না। ৬৬ রানে আউট হয়ে গেলেন তিনিও।

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। অনেকেই ভারতকে ফেভারিট বেছে নিয়েছিল ফাইনালে। কিন্তু অস্ট্রেলিয়ার বিধংসী বোলিংয়ের সামনে ভারত খেই হারিয়ে ফেলল। রোহিতের ঝোড়ো ইনিংস শেষ হতেই শুরু হয় ভারতের মন্থর ব্যাটিং। বিরাট কোহলি, কেএল রাহুল কেউই বাউন্ডারি মারার দিকে ঝাঁপাচ্ছেন না। সিঙ্গলস রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করে গেছে মাত্র। ফলস্বরূপ, ১০ থেকে ৪০ ওভারের মধ্যে মাত্র ২টি বাউন্ডারি হয়েছে। ছয় তো হয়নি। 

ম্যাচ শুরুর আগে পিচ দেখে অনেকেই বলেছিলেন এটা ব্যাটিং পিচ। প্রথম ব্যাট করলে রান উঠবে ৩০০-৩৫০। কিন্তু অজি বোলারদের সামনে পড়ে, বিরাট সেই রানের কাচাকাছি পৌঁছতেই পারলেন না। 

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিনের ম্যাচে রান পেলেন না শুভমন গিল, শ্রেয়স আইয়ার। দু'জনেই চার রান করে আউট হন। রোহিত (৪৭) শুরুটা ভাল করলেও হাফ সেঞ্চুরি করার আগেই তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যান। 

তারপর থেকেই ভারতের হয়ে ম্যাচের রাশ ধরেন বিরাট-রাহুল। এক, দুই করে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন দুই ক্রিকেটার। তবে তার মধ্যেও কয়েকটা বল বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু অস্ট্রেলিয়ার ফিল্ডাররা তা হতে দেননি। বিরাট ৫৪ রানে আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেছিলেন রাহুল।

বলা চলে, একাই সামলাচ্ছিলেন ভারতের দুর্গ। কিন্তু মিচেল স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রাহুল আউট হতেই ভারতের ৩০০ রানের কাছাকাছি পৌঁছনোর আশা শেষ হয়ে যায়। গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়।


```