Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন রাহুল, বুমরা কি ফিরছেন ধরমশালায়

ভারতীয় দলের শিবিরে চোট পর্ব যাচ্ছে না। শামি, জাদেজা, শ্রেয়সের পরে এবার কেএল রাহুল। এতদিন রাহুল ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কিন্তু এনসিএ-তে রিহ্যাব করেও চোট সারবে না।

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন রাহুল, বুমরা কি ফিরছেন ধরমশালায়

শেষ আপডেট: 28 February 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ শামির লন্ডনে সবেমাত্র অস্ত্রোপচার হয়েছে। তাঁকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভারতীয় দলের পেসারও পালটা মোদীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতাপ্রকাশ করেছেন।

ভারতীয় দলের শিবিরে চোট পর্ব যাচ্ছে না। শামি, জাদেজা, শ্রেয়সের পরে এবার কেএল রাহুল। এতদিন রাহুল ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কিন্তু এনসিএ-তে রিহ্যাব করেও চোট সারবে না। সেই কারণেই তিনি সোমবার রওনা দিয়েছেন লন্ডনে। সেখানেই তাঁর চোটের চিকিৎসা হবে। ডান হাতের কোয়াড্রিসেপসের চোটে কাবু ভারতীয় দলের নামী ব্যাটার।

দেশের নামী চিকিৎসকরা একবার রাহুলকে পরীক্ষা করে রায় দিয়েছিলেন, রাজকোট টেস্ট থেকেই তিনি খেলতে পারবেন। কিন্তু ব্যাটের গ্রিপ ধরতে সমস্যা হচ্ছে নামী তারকার। তারপরেই রাহুলকে পরামর্শ দেওয়া হয়, লন্ডনে অস্থি বিশারদের সঙ্গে আলোচনা করার জন্য। স্ত্রী আথিয়া শেঠীর সঙ্গেই লন্ডনে গিয়েছেন রাহুল। সেরকম হলে লন্ডনে তাঁর চোটের স্থানে অস্ত্রোপচারও হতে পারে।

এদিকে, পঞ্চম তথা শেষ টেস্টে ধরমশালায় কি খেলবেন যশপ্রীত বুমরা? তিনি একটি টেস্টে বিশ্রাম পেয়েছেন। গত টেস্টে বাংলার পেসার আকাশদীপ সিং দারুণ বোলিং করে সকলকে প্রভাবিত করতে পেরেছেন। তাই বুমরা ফিরলে আকাশকে বসতে হবে। এমনিতেই সিরাজ রয়েছেন। স্পিনার হিসেবে কুলদীপকে বসিয়ে অক্ষর প্যাটেলকে খেলানো হতে পারে। অশ্বিন তারমধ্যে নিজের শততম টেস্ট খেলতে নামবেন ধরমশালায়।  


```