Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মুস্তাফিজুরকে ছেড়ে দিল KKR! বোর্ডের নিয়ম মেনে বদলি ক্রিকেটারের খোঁজে নাইটরা

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুরকে ছেড়ে দিল KKR! বোর্ডের নিয়ম মেনে বদলি ক্রিকেটারের খোঁজে নাইটরা

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 January 2026 15:12

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কোনওভাবেই দলে রাখা যাবে না। এমন স্পষ্ট নির্দেশ আগেই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এবার সেই নির্দেশ প্রসঙ্গে মুখ খুলল কেকেআর। শাহরুখ খানের দল জানিয়েছে, বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনেই সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেকেআরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের নিয়ামক সংস্থা বিসিসিআই আসন্ন মরশুমের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আলোচনা সাপেক্ষে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আইপিএলের নিয়ম মেনে কলকাতা নাইট রাইডার্সকে বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতিও দিয়েছে বিসিসিআই। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, “বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে তারা যদি কোনও বিকল্প প্লেয়ার নিতে চায়, সেক্ষেত্রে বোর্ড অনুমতি দেবে।”

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ওপার বাংলায় মৌলবাদী আগ্রাসন এবং ধর্মের নামে হানাহানির ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে। দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ভারতও সরব হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে এ দেশের ক্রিকেট মহলেও। চলতি বছরে রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাঁকে আইপিএলে খেলানো নিয়ে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন প্রবল আপত্তি তোলে। বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ ও ‘গদ্দার’ বলেও কটাক্ষ করা হচ্ছে।


```