Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নতুন ক্যারিবিয়ানকে দলে নিল কেকেআর! এক ম্যাচ খেলেই ছাঁটাই বাঙালি ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: কেকেআর (KKR) দলে একজনও বাঙালি খেলোয়াড় নেই। এই অপবাদ দীর্ঘদিনের। তাই এবার বড় সাধ করে এক বাঙালি খেলোয়াড়কে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সে আবার এ রাজ্যের নন, ভিনদেশের। তিনি লিটন দাস (Litton Das)। এই বাংলাদেশ

নতুন ক্যারিবিয়ানকে দলে নিল কেকেআর! এক ম্যাচ খেলেই ছাঁটাই বাঙালি ক্রিকেটার

শেষ আপডেট: 4 May 2023 06:35

দ্য ওয়াল ব্যুরো: কেকেআর (KKR) দলে একজনও বাঙালি খেলোয়াড় নেই। এই অপবাদ দীর্ঘদিনের। তাই এবার বড় সাধ করে এক বাঙালি খেলোয়াড়কে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সে আবার এ রাজ্যের নন, ভিনদেশের। তিনি লিটন দাস (Litton Das)। এই বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়ে অপবাদ ঘোচাতে চেয়েছিল দল। কিন্তু একদিন মাঠে নেমেই যা খেল দেখিয়েছেন, তাতে ওই এক ম্যাচেই শেষ হয়ে গেল তাঁর আইপিএল (Indian Premier League -IPL) অভিযান!

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের মতো আইপিএল অভিযান শেষ লিটন দাসের। তিনি দেশেও ফেরত চলে গিয়েছেন বহু আগে। আর এবার লিটনের বিকল্পও বেছে নিল কেকেআর ম্যানেজমেন্ট। আইপিএল কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার সকালে জানানো হয় যে, এই বাংলাদেশি খেলোয়াড়ের বদলে ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার জনসন চার্লসকে (Johnson Charles) কেকেআর স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও অবধি ৪১টি টি-২০ ম্যাচ খেলেছেন জনসন চার্লস। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের অন্যতম সদস্য চার্লস আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যে ৯৭১ রান করে ফেলেছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে ২২৪টি ম্যাচ খেলে করেছেন ৫৬০০ রান। সূত্রের খবর, এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে দলে নিয়েছে কেকেআর।

মাত্র একটি ম্যাচ খেলেই আইপিএলের মাঝপথে কেকেআর স্কোয়াড ছেড়ে বাংলাদেশে ফিরে যান লিটন দাস। ক্রিকেটার নিজে যদিও বাইরে জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি বাংলাদেশে চলে গিয়েছেন। তবে নিন্দকরা বলছেন, একটিমাত্র ম্যাচ খেলেই লিটন যা খেল দেখিয়েছেন, তাতে ওঁকে নিয়ে আশার বেলুন একেবারে চুপসে গিয়েছে কেকেআরের। এদিকে, ৪মে পর্যন্ত বাংলাদেশ বোর্ডের কাছে থেকে আইপিএল খেলার নো-অবজেকশন সার্টিফিকেট ছিল লিটনের। তা শেষ হতেই বাংলাদেশি ক্রিকেটারের পরিবর্ত বেছে নিল কেকেআর।

নারিন তুমি কার! আদৌ কি কেকেআরের? নাইট তারকাকে ঘিরে রঙ্গরসিকতা


```