Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইডেনে সিংহ বিক্রমে নাইটদের হারিয়ে দিলেন বেয়ারস্টো ও শশাঙ্ক

পাঞ্জাব আট উইকেটে ম্যাচ জিতে প্রমাণ করল ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। 

ইডেনে সিংহ বিক্রমে নাইটদের হারিয়ে দিলেন বেয়ারস্টো ও শশাঙ্ক

নাইটদের হারিয়ে দিলপাঞ্জাব কিংস

শেষ আপডেট: 26 April 2024 23:35

দা ওয়াল ব্যুরো: ইডেনে টানটান ম্যাচে জয়ী পাঞ্জাব কিংস। খেলার একটা সময় তাদের জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৫৭ রান। সেই অবস্থা থেকে ১৪ বলে ১৬ রানের মতো পরিস্থিতি তৈরি করেন জনি বেয়ারস্টো। তিনি ইনিংস খেললেন, একমাত্র তুলনা হতে পারে কিছুদিন আগে ইডেনে খেলা যশ বাটলারের সঙ্গে। কেকেআরের ২৬১/৬ এর জবাবে কিংস পাঞ্জাব আট বল আগেই ২৬২/২ করে ম্যাচ জিতে নিয়েছে। বেয়ারস্টোর ১০৮ রানের ইনিংসে রয়েছে ৮টি চার ও নটি ছয়। এককথায় অতিমানবীয় খেলা।

বেয়ারস্টোর (৪৮ বলে হার না মানা ১০৮ রান) সঙ্গে শুক্রবার ইডেন মাতিয়ে দিলেন অনামী শশাঙ্ক সিং (২৮ বলে ৬৮)। দুজনে মিলে অসাধ্য সাধন করলেন কেকেআরকে হারিয়ে। শাহরুখ খানের দলের প্লে অফ খেলা নিয়ে সংশয় তৈরি হল। পাঞ্জাব আট উইকেটে ম্যাচ জিতে প্রমাণ করল ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। 

চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। তিনি গত ম্যাচেই যা রান পাননি, না হলে ইডেনে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়ার দায়িত্ব একাই নিয়ে নিয়েছেন। নারিন শুক্রবার পাঞ্জাব কিংস বোলিংকে ধ্বংস করে তুলেছেন ৩২ বলে ৭১ রান। আর সঙ্গী ওপেনার ফিল সল্ট করেছেন ৩৭ বলে ৭৫ রান। ইনিংসে রয়েছে ছ’টি বাউন্ডারি ও একই সংখ্যক ওভার বাউন্টারি। কেকেআর কিংসের বিরুদ্ধে ২০ ওভারে শেষ করল ২৬১ রানে। ছয় উইকেট পড়েছে নাইটদের। 


নারিন ব্যাটিং করলে যে দর্শকদের সিটবেল্ট পরে বসে থাকতে হয়, সেটি এদিনও দেখা গিয়েছে। নারিন ও সল্ট শুরুই করেছেন সুনামি ঢঙে। নারিনদের দৌলতে পাঁচ ওভারেই ৭০ রান করে ফেলে কেকেআর। ১০ ওভারে কলকাতা তুলে দিয়েছে ১৩৭ রান। সেইসময়ই বোঝা গিয়েছিল এদিনও কলকাতা বাড় রানের দিকে এগোচ্ছে। নারিনের ইনিংসে রয়েছে নয়টি চার ও চারটি ছক্কা। ওপেনিং জুটিতেই হয়েছে ১৩৮ রান। প্রথমে আউট নারিন, তিনি আউট হন চাহারের বলে। তারপর সল্টকে তুলে নেন কারেন। 


দুই ওপেনার বিধ্বংসী মেজাজে শেষ করার পরে বাকিরাও সমান তালে রান তুলেছেন। তিনে নামা ভেঙ্কটেশ আইয়ার করেছেন ২২ বলে ৩৯ রান। তারপর রাসেল ও শ্রেয়স আইয়ারও দুরন্ত গতিতে রান তোলেন। শেষ ওভারে হর্ষল প্যাটেলকে মারতে গিয়ে আউট হন রিঙ্কু। শেষ বলে রানআউট হন ভেঙ্কটেশ। 


পাঞ্জাব কিংসের বোলাররা পেরে ওঠেননি। শুরু থেকেই নাইটদের পরিকল্পনা ছিল, দ্রুত রান তোলা গত ম্যাচগুলির মতোই। সেই কাজটি করেছেন নারিন ও সল্ট। গৌতম গম্ভীরের জন্যই নারিনের প্রত্যাবর্তন হয়েছে। তাঁকে নাইট কর্তৃপক্ষ বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে নারিন এই বয়সেও বোঝালেন তিনি টি ২০ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।


```