Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: এক ম্যাচ হারেই বদলের ইঙ্গিত! রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে লজ্জাজনক হার কেকেআরের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে।

IPL 2025: এক ম্যাচ হারেই বদলের ইঙ্গিত! রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

ফাইল চিত্র

শেষ আপডেট: 25 March 2025 23:04

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে লজ্জাজনক হার কেকেআরের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সুনীল নারিন ছাড়া কেউই নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। এবার ২৬ মার্চ, বুধবার দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে নাইটরা। প্রথম ম্যাচের হার ভুলে জয় ছিনিয়ে আনতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

কিন্তু প্রথম ম্যাচের ব্যর্থতার পর কেকেআরের ব্যাটিং-বোলিং বিভাগ নিয়ে উঠছে নানা প্রশ্ন। দলে কী পরিবর্তন হতে পারে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। নাইট শিবির কি একাদশে বড়সড় কোনও চমক দিতে চলেছে? কোচ ব্র্যাভোর কৌশলে নতুন কোনও চমক থাকছে কি না, সেটাই দেখার।  

বিশেষজ্ঞদের মতে, দলে অন্তত একটি পরিবর্তন হতে পারে। বিশেষ করে পেস আক্রমণে ভারসাম্য আনতে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। তবে রাজস্থানের বিরুদ্ধে চূড়ান্ত একাদশ কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।  

সম্ভাব্য একাদশ:

- উইকেটকিপার-ব্যাটসম্যান: কুইন্টন ডি কক / রহমানউল্লাহ গুরবাজ  
- টপ অর্ডার: সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, আংক্রিশ রঘুবংশী  
- মিডল অর্ডার: ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং  
- বোলারস: আনরিখ নকিয়া / রভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী  
- ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা  

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের একাদশে নতুন চমক দেখা যাবে কি না, তা জানতে মুখিয়ে আছেন সমর্থকরা!


```