
কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল
শেষ আপডেট: 16 February 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী মাস থেকেই শুরু হচ্ছে আইপিএল টুর্নামেন্ট। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমেও তাদের থেকে খেতাব জয়ের আশা করা হচ্ছে।
তবে গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ট্রফি জিতেছিল কেকেআর। কিন্তু, গত নভেম্বর মাসে আইপিএল মেগা নিলামের আগেই শ্রেয়সকে রিলিজ করেছে কলকাতা। এমনকী, মেন্টর হিসেবে থাকতে পারবেন না গৌতম গম্ভীরও। এই পরিস্থিতিতে শাহরুখ খানের দল কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।
ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।
| তারিখ | দিন | সময় | বিপক্ষ | স্টেডিয়াম |
| ২২ মার্চ | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | কলকাতা |
| ২৬ মার্চ | বুধবার | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস VS কলকাতা নাইট রাইডার্স | গুয়াহাটি |
| ৩১ মার্চ | সোমবার | সন্ধ্যা ৭:৩০ | মুম্বই ইন্ডিয়ান্স VS কলকাতা নাইট রাইডার্স | মুম্বই |
| ৩ এপ্রিল | বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা |
| ৬ এপ্রিল | রবিবার | বিকেল ৩:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS লখনউ সুপার জায়ান্টস | কলকাতা |
| ১১ এপ্রিল | শুক্রবার | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস VS কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই |
| ১৫ এপ্রিল | মঙ্গলবার | সন্ধ্যা ৭:৩০ | পঞ্জাব কিংস VS কলকাতা নাইট রাইডার্স | চণ্ডীগড় |
| ২১ এপ্রিল | সোমবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS গুজরাট টাইটান্স | কলকাতা |
| ২৬ এপ্রিল | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS পঞ্জাব কিংস | কলকাতা |
| ২৯ এপ্রিল | মঙ্গলবার | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস VS কলকাতা নাইট রাইডার্স | দিল্লি |
| ৪ মে | রবিবার | বিকাল ৩:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS চেন্নাই সুপার কিংস | কলকাতা |
| ৭ মে | বুধবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স VS চেন্নাই সুপার কিংস | কলকাতা |
| ১০ মে | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দরাবাদ VS কলকাতা নাইট রাইডার্স | হায়দরাবাদ |
| ১৭ মে | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু VS কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু |