Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: নাইটদের ফলায় বিপর্যস্ত হায়দরাবাদ, রানমেশিনদের রানেই কুপোকাত করলেন রাহানেরা

'রানমেশিন' সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) বিরাট রানের ব্যবধানে হারালেন অজিঙ্ক রাহানেরা। পছন্দসই পিচ পেয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর।

IPL 2025: নাইটদের ফলায় বিপর্যস্ত হায়দরাবাদ, রানমেশিনদের রানেই কুপোকাত করলেন রাহানেরা

হায়দরাবাদকে হারিয়ে জয়ী কলকাতা

শেষ আপডেট: 4 April 2025 00:15

দ্য ওয়াল ব্যুরো: 'রানমেশিন' সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) বিরাট রানের ব্যবধানে হারালেন অজিঙ্ক রাহানেরা। পছন্দসই পিচ পেয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। এমন অঘটন যে ঘটবে সেই আন্দাজ পাওয়া গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ যখন তাদের ইনিংসের প্রথম ১৩ বলের মধ্যে ৩ উইকেট হারায়।

বৃহস্পতিবার আইপিএল-(IPL 2025) এ ইডেনে কলকাতা এবং হায়দরাবাদ ম্যাচের ফল, ঘরের মাঠে ৮০ রানে জয় পেল কলকাতা। প্রথম ব্যাট করতে নেমে কেকেআর করে ৬ উইকেটে ২০০ রান। জবাবে হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১৬.৪ ওভারে মাত্র ১২০ রানে। কলকাতার একতরফা জয়। 

থমে ব্যাট করতে নেমে খানিকটা নাকানিচোবানিই খাচ্ছিল কেকেআর। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি'কক। পরের ওভারেই মাঠ ছাড়েন সুনীল নারিন। ম্যাচ ঘুরে যায় অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাটে। হাফসেঞ্চুরিয়ানের যোগ্য সঙ্গত দেন অঙ্গকৃশ রঘুবংশী। ৩২ বলে হাফসেঞ্চুরি করেন তিনিও।

ইডেনে এদিন ঝড় ওঠে ভেঙ্কি-রিঙ্কুর হাত ধরে। মাত্র ২৯ বলে ৬০ রান করেন ভেঙ্কি। রিঙ্কুর খাতায় ওঠে ১৭ বলে ৩২ রান। তিন নাইটের ফলাতেই ২০০ রান তোলে কেকেআর। সেই ফলাতেই রানমেশিন হায়দরাবাদ কার্যত দুরমুশ হয়ে গেল বৃহস্পতির বিকেলে। 

জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নড়ে যায় হায়দরাবাদ। একে একে ট্রেভিস হেড (৪), অভিষেক শর্মা (২) এবং ঈশান কিষাণ (২) মাঠ ছাড়েন। বৈভব আরোরা আর হর্ষিত রানার বোলিংয়ের ভেল্কিতে বাকিরাও সেভাবে দাগ কাটতে পারেননি। 

কেকেআর চেয়েছিল ঘূর্ণি পিচ। পছন্দমতো পিচ পেয়েই ফের বিধ্বংসী হয়ে উঠ তারা। নীতীশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯, মেন্ডিস ২০ বলে ২৭, অনিকেত বর্মারা ৬ বলে ৬ করেই ক্ষান্ত থাকেন। হেনরিখ ক্লাসেন ২১ বলে ৩৩ করলেও বৈভবের বলে আউট হয়ে যান।  


```