Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: বল নষ্টে শীর্ষে থেকে গাছ লাগানোয় ‘ফার্স্ট বয়’ চেন্নাই! বিঁধল কেকেআর

আইপিএলের পয়েন্ট তালিকায় সবশেষে থাকতেই পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের সূত্রে পরিবেশ সচেতনতা বাড়াতে সবার আগে নিজেদের মেলে ধরেছে তারা।

IPL 2025: বল নষ্টে শীর্ষে থেকে গাছ লাগানোয় ‘ফার্স্ট বয়’ চেন্নাই! বিঁধল কেকেআর

এমএস ধোনি

শেষ আপডেট: 13 April 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পয়েন্ট তালিকায় সবশেষে থাকতেই পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের সূত্রে পরিবেশ সচেতনতা বাড়াতে সবার আগে নিজেদের মেলে ধরেছে তারা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল খেলেছেন ধোনিরা। আর সেই সুবাদে বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক সর্বাধিক গাছের চারাও লাগাতে হয়েছে তাঁদের।

এই হিসেব সরকারিভাবে বোর্ডের তরফে দেওয়া হলে অসুবিধে ছিল না। কিন্তু সম্প্রতি একদা দুর্ভেদ্য গড়, ঘরের মাঠ চিপকে চেন্নাইকে হারানোর পর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কলকাতা নাইট রাইডার্স সরাসরি না হলেও আড়ালে এই তথ্যের প্রসঙ্গ টেনে বিঁধেছে সিএসকে-কে। ‘পরিবেশ-বান্ধব’ রসিকতাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।

বিষয়টা হচ্ছে, চলতি আইপিএল সিজনে বিসিসিআই নির্দেশ জারি করে: সমস্ত দলকে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে। লাগাতে হবে চারাগাছ। সেটাও নিজেদের ইচ্ছেমতো নয়৷ প্রতিটি ডট বলের সাপেক্ষে ১৮ টি করে চারা পুঁততে হবে। বেশি-কম হওয়া চলবে না৷

হিসেব অনুযায়ী, চেন্নাই এখনও পর্যন্ত ২৪৫ ডট বল খেলছে এবং সেই সুবাদে তাদের ৪ হাজার ৪১০ খানা গাছ লাগানোর কথা। ২৪৫-র মধ্যে চলতি সপ্তাহে কেকেআর ম্যাচেই ৬১টি ডট বল খেলেছে সিএসকে৷ আর এই বিষয়টিকে বিঁধেই কেকেআর সমাজমাধ্যম এক্স (আগে টুইটার)-এ লিখেছে, ‘৬১টি ডট বল, ১০৯৮ টি গাছ লাগানো হল।'

মজার বিষয় বল নষ্টের এই তালিকায় কেকেআরও চেন্নাইয়ের চেয়ে খুব একটা পিছিয়ে নেই৷ পরের নামটিই তাদের। রয়েছে দু'নম্বরে। দশটি টিমের মধ্যে, যারা ছ'টি ম্যাচে নেমেছে, গুজরাত টাইটানস খেলেছে সবচেয়ে কম ডট বল (১৯৭)।


```