Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইডেনে মঙ্গলবার ফার্স্ট ও সেকেন্ড বয়ের লড়াই, প্রস্তুতি ছাড়াই ম্যাচ খেলবেন রাসেলরা

এমন একটা ম্যাচে খেলতে নামার আগে কেকেআর শিবির সোমবার ছুটিতে কাটিয়েছে। তাদের ক্রিকেটাররা হোটেলে, কেউ আবার কেনাকাটা করতে বেরিয়েছিলেন। পুরো দলকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ইডেনে মঙ্গলবার ফার্স্ট ও সেকেন্ড বয়ের লড়াই, প্রস্তুতি ছাড়াই ম্যাচ খেলবেন রাসেলরা

শেষ আপডেট: 15 April 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: ইডেনের নাইট সমর্থকদের পাখির চোখ যেন ২১ এপ্রিল ম্যাচের দিকে। সেই ম্যাচে খেলবে কলকাতা বনাম বেঙ্গালুরু। সবাই বিরাট কোহলি ধামাকা দেখবেন বলে অপেক্ষা করে বসে রয়েছেন।

আসল ম্যাচ অবশ্য মঙ্গলবারই। আইপিএলের ফার্স্ট ও সেকেন্ড বয়ের মধ্যে লড়াই। রাজস্থান রয়্যালসের পয়েন্ট ছয় ম্যাচে ১০ পয়েন্ট, আর কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট। ম্যাচে শ্রেয়স আইয়ারের কলকাতা জিতলে তারা লিগ শীর্ষে চলে যাবে।

গত ম্যাচে লখনউকে আট উইকেটে হারিয়েছে বলে কলকাতার রানরেট অনেক ভাল জায়গায় চলে গিয়েছে। সেই কারণে জিতলে তারাই ঘরের মাঠে প্রথম স্থানাধিকারী দলের মর্যাদা পাবে।

এমন একটা ম্যাচে খেলতে নামার আগে কেকেআর শিবির সোমবার ছুটিতে কাটিয়েছে। তাদের ক্রিকেটাররা হোটেলে, কেউ আবার কেনাকাটা করতে বেরিয়েছিলেন। পুরো দলকে বিশ্রাম দেওয়া হয়েছে। যেভাবে অত্যাধিক গরমের মধ্যেও দলের ক্রিকেটাররা পারফরম্যান্স করেছেন, তাতে দলের মেন্টর গৌতম গম্ভীর খুশি। শেষ ম্যাচে মাঠে ছিলেন দলের মালিক শাহরুখ খানও।

কিং খান অবশ্য মঙ্গলবার থাকবেন না মাঠে। তিনি না থাকলে দল জেতে না, এমন একটা মিথ ঘোরাফেরা করে। রাজস্থান মানেই সঞ্জু স্যামসনদের ছাপিয়ে যাওয়ার লড়াই। পাশাপাশি বোলার হিসেবে যজুবেন্দ্র চাহালও নজর কাড়তে পারেন। তিনি ঘূর্ণি পিচে ম্যাজিক দেখাতে সিদ্ধহস্ত, ইডেনের পিচে তাঁর বোলিং নাইটদের কাছে পরীক্ষার হয় কিনা, সেটাই দেখার বিষয়। যশস্বী জয়সোয়াল, সিমরন হেটমায়াররাও বিগ হিটার হিসেবে বিপক্ষ দলের কাছে আতঙ্কের নাম। 


```