Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

তামিলনাড়ুতে এবার বসছে খেলো ইন্ডিয়ার আসর, গেমসে থাকছে নানা চমক

সাড়ম্বরে এবার হবে গেমস। কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক গুরুত্ব দিয়ে খেলো ইন্ডিয়া সংঘটন করতে চলেছে। মোট ২৫ হাজার দর্শক সমাগম হবে, জানানো হয়েছে আয়োজকদের তরফে।

তামিলনাড়ুতে এবার বসছে খেলো ইন্ডিয়ার আসর, গেমসে থাকছে নানা চমক

শেষ আপডেট: 15 January 2024 21:31

দ্য ওয়াল ব্যুরো: এবারের খেলো ইন্ডিয়া যুব গেমস শুরু হবে ১৯ জানুয়ারি। এই আসর হবে দক্ষিণ ভারতের শহরগুলিতে। চলবে বছরের শেষদিন ৩১ জানুয়ারি পর্যন্ত।

সাড়ম্বরে এবার হবে গেমস। কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক গুরুত্ব দিয়ে খেলো ইন্ডিয়া সংঘটন করতে চলেছে। মোট ২৫ হাজার দর্শক সমাগম হবে, জানানো হয়েছে আয়োজকদের তরফে।

মোট ১২দিনের এই মিলনমেলার উদ্বোধন করবেন কেন্দ্র ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। গেমসের ইভেন্টগুলি হবে চেন্নাই, মাদুরাই ও কোয়েম্বাটোরে।

এতদিন গেমসের ম্যাসকট করা হতো শহরের কোনও সংস্কৃতির ধারককে। কিন্তু এবার কোনও ব্যক্তিকে ম্যাসকট হিসেবে অ্যাথলিটদের সামনে পরিচয় করানো হবে। ম্যাসকটের নাম রাখা হচ্ছে রানি ভেলু নাচিয়ার নামে। কোনও জীবজন্তুর নামে ম্যাসকট রাখার দিন শেষ। এই মহিলা ব্যক্তিত্বের পরিচয় উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাখ্যা করা হবে।

এবারের খেলো ইন্ডিয়া গেমসে রাখা হয়েছে মার্শাল আর্টকে। পাশাপাশি স্কোয়াশকেও রাখা হয়েছে। চেন্নাই থেকে সৌরভ ঘোষাল স্কোয়াশে প্রতিনিধিত্ব করেন। মোট পাঁচ হাজার অ্যাথলিট এতে অংশ নেবেন।

এবারে বিশেষ চমক থাকবে মেরিনি বিচে হবে গেমসের সাইক্লিং ইভেন্ট।


```