কাশ্মীর থেকে কায়রো, সীমান্তের অশান্তি পেরিয়ে কিক বক্সিংয়ে সোনা কিশোরী তাজামুলের
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর (Kashmir) মানেই সীমান্ত সমস্যা। কাশ্মীর মানেই পুলিসের টহলদারী বুটের আওয়াজ। ভূস্বর্গ থেকে মিশরের কায়রো, দীর্ঘ এক যাত্রাপথ। সেই কন্টকাকীর্ণ পথ পেরিয়ে তাজামুল ইসলাম (Tajamul Islam) নামে এক কিশোরী বিশ্ব কিক বক্সিং (Kick
শেষ আপডেট: 1 November 2021 14:20
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর (Kashmir) মানেই সীমান্ত সমস্যা। কাশ্মীর মানেই পুলিসের টহলদারী বুটের আওয়াজ। ভূস্বর্গ থেকে মিশরের কায়রো, দীর্ঘ এক যাত্রাপথ। সেই কন্টকাকীর্ণ পথ পেরিয়ে তাজামুল ইসলাম (Tajamul Islam) নামে এক কিশোরী বিশ্ব কিক বক্সিং (Kickboxing) চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।
কাশ্মীরের বন্দিপোরা জেলার আর্মি গুডউইল স্কুলের সপ্তম শ্রেণীর এই ছাত্রী ২০১৫ সালেও সোনা জিতেছিল জাতীয় কিক বক্সিংয়ে। সেই শুরু, তারপর টানা পরিশ্রমের ফসল পেল আন্তর্জাতিক দরবারেও।
২০১৪ সালে স্থানীয় মার্শাল আর্ট অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল তাজামুল। কিক বক্সিংয়ের উৎসাহ তৈরি হয় টিভি দেখেই। এমনকি বাবাও সাহস জুগিয়েছিলেন।
আরও পড়ুন: বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি! শামির পাশে দাঁড়ানোর মাশুল দিচ্ছেন কোহলি, তোলপাড় দেশ
শুধু তাই নয়, কাশ্মীরে সামাজিক সমস্যার কারণে ছেলেমেয়েদের মধ্যে নেশা নেওয়ার প্রবণতা রয়েছে। সেই কারণেই তাজামুলের বাবা চেয়েছিলেন যাতে মেয়ে একটু অন্যরকমভাবে মানুষ হয়। সেই হিসেবেই কিক বক্সিং ও মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া।
মিশরে সোনা জিতে ওই কিশোরীর পরের লক্ষ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পদক আনা। মেয়েটি সেই জন্যই বলেছে, ‘‘আমার জীবনে দুটি লক্ষ্য, কিক বক্সিংয়ে দেশকে আন্তর্জাতিক দরবারে পৌঁছে দেওয়া। আর অর্থোপেডিক সার্জন হওয়া। তাই পড়াশুনোও আমার অগ্রাধিকার।’’
কাশ্মীরের বেটি পড়াও বেটি বাঁচাও, এই প্রকল্পের অন্যতম মুখ এই কিশোরী। তাঁকে সামনে রেখেই এই অভিযান চালানো হচ্ছে। তাজামুলের লক্ষ্য, ভাল ক্রীড়াবিদের পাশাপাশি হতে হবে পড়াশুনোতেও দক্ষ। তাই নিজের অধ্যায়ন মন দিয়ে করতে চায় ওই নবীন প্রতিভা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'