Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত কিংবা শুভমান নন, হার্দিককেই আগামী দিনের অধিনায়ক বেছে নিলেন কপিল দেব

উল্লেখযোগ্যভাবে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেও হার্দিক পান্ডিয়া ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক নন। টেস্ট ও ওয়ান ডে-তে রোহিত এবং টি-২০-তে সূর্যকুমার যাদবের হাতেই সেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই।

রোহিত কিংবা শুভমান নন, হার্দিককেই আগামী দিনের অধিনায়ক বেছে নিলেন কপিল দেব

কপিল দেব ও হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 7 April 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার অধীনে টিম ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপ এবং চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিতের কুর্সি নিয়ে টানাটানি হওয়ার কথা নয়। কিন্তু লাগাতার অফ ফর্মের জেরে তিনি আপাতত কোণঠাসা। শুধু অধিনায়কত্ব নয়, রোহিতের দলে থাকা-না থাকা নিয়েও জমে উঠেছে বিতর্ক।

আগামী দিনে টিম ইন্ডিয়ার নেতৃত্ব কার হাতে যেতে পারে—তাই নিয়ে হাওয়ায় একাধিক নাম ভেসে উঠেছে। অনেকের মতে শুভমান গিলই ভাবী অধিনায়ক হিসেবে ফেভারিট। আইপিএলে গুজরাত টাইটানসের অধিনায়ক। দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু তাঁকে দলের কাণ্ডারী হিসেবে বেছে নিতে রাজি নন কপিল দেব। বদলে তাঁর ভোট হার্দিক পান্ডিয়ার দিকে। জানালেন, আসন্ন সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে ওঠার যোগ্য দাবিদার হার্দিকই।

উল্লেখযোগ্যভাবে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেও হার্দিক পান্ডিয়া ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক নন। টেস্ট ও ওয়ান ডে-তে রোহিত এবং টি-২০-তে সূর্যকুমার যাদবের হাতেই সেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই। একদা রাহুল দ্রাবিড়ের জমানায় সাদা বলের ক্রিকেটে ভাইস-ক্যাপ্টেন ছিলেন বটে। কিন্তু তারপর গৌতম গম্ভীর এসে হার্দিককে সরিয়ে সেই জায়গায় শুভমান গিলকে নিয়ে আসেন।

এই নিয়ে বলতে গিয়ে কপিল দেবের বক্তব্য, ‘আমার মতে, হার্দিক পান্ডিয়াই সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। এই তালিকায় অনেকেই রয়েছেন। কিন্তু হার্দিককেই আমার পছন্দ।‘ যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের সংযোজন, ‘পান্ডিয়া তুলনামূলকভাবে তরুণ। ওকে ঘিরে আগামী আইসিসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল তৈরি করাই যেতে পারে।‘

হার্দিক পান্ডিয়াকে সেভাবে টেস্ট খেলতে দেখা যায়নি। যদিও কপিল মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্সের তারকার লাল বলের ক্রিকেটে নামা উচিত। সেটা একান্তভাবে সম্ভব না হলে তিন ফর্ম্যাটে একাধিক অধিনায়কের ফর্মুলা বেছে নিতে পারে বিসিসিআই। মত কপিলের।

প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স মাঝারি মানের। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ছিলেন। দশটি টিমের টুর্নামেন্টে তাঁর দল সর্বশেষ স্থানে টুর্নামেন্ট শেষ করে। তার আগে তিনি গুজরাত টাইটানসের অধিনায়ক হিসেবে যদিও একবার ট্রফি জিতেছেন। আরেকবার রানার্স-আপ হয়েছেন। সেই হার্দিকই এবার জাতীয় দলে অধিনায়ক হতে পারেন কি না, কপিলের মন্তব্যের পর সকলের চোখ আপাতত সেদিকে।


```