Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অংশু, দ্রুত সুস্থ হয়ে ওঠো, একসঙ্গে কফি খাব! গায়কোয়াডকে পেপটক কপিলের

একটা সময় কপিল দেবের অধিনায়ক ছিলেন অংশুমান গায়কোয়াড। কপিল যখন দেশের হয়ে টেস্ট খেলতে নামছেন, যোগ্য দলনেতার মতো পাশে ছিলেন।

অংশু, দ্রুত সুস্থ হয়ে ওঠো, একসঙ্গে কফি খাব! গায়কোয়াডকে পেপটক কপিলের

অতীতের স্মৃতি: কপিলের পাশে গায়কোয়াড। বোর্ডের এক অনুষ্ঠানে।

শেষ আপডেট: 24 July 2024 14:18

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় কপিল দেবের অধিনায়ক ছিলেন অংশুমান গায়কোয়াড। কপিল যখন দেশের হয়ে টেস্ট খেলতে নামছেন, যোগ্য দলনেতার মতো পাশে ছিলেন। আবার কপিল যখন ভারতের অধিনায়ক, সেইসময় অংশুমান ছিলেন দলের সাধারণ সদস্য। তিনি একটি ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

সবকিছুই মনে রয়েছে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন দলনায়কের। অংশুমান এই মুহূর্তে ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ভারতীয় বোর্ড প্রাক্তন ভারত অধিনায়কের যাবতীয় চিকিৎসার ভার নিয়েছে। বোর্ড সচিব জয় শাহ কথাও বলেছেন গায়কোয়াডের পরিবারের সঙ্গে।

কপিল একটি ভিডিও বার্তায় পেপটক দিয়েছেন গায়কোয়াডকে। ওই ভিডিওতে কপিল মানসিকভাবে তাতানোর চেষ্টা করেছেন প্রাক্তন সতীর্থ। কপিল বলেছেন, ‘‘হ্যালো অংশু, তুমি কেমন আছ? জানি, তুমি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তাতে অবশ্য কিছু যায় আসে না। আমরা প্রত্যেকেই কঠিন সময় পার করে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস, তুমিও এই হার্ডলস পেরিয়ে যাবে। আমরা জানি তুমি একজন ক্রিকেট যোদ্ধা। ঈশ্বর তোমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সুখী থাকার চেষ্টা করো। আমার বিশ্বাস, তুমি জয়ী হবে।’’

কপিল ওই ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, ‘‘তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। একদিন তোমার বাড়িতেই আমরা কফি খাব একসঙ্গে, তাও যদি না হয়, ড্রিঙ্ক তো করতেই পারি। আমাদের সবাইকে একদিন যেতে হবে, এটাই মানবতার ধর্ম। তবে এও ঠিক, ক্রিকেট মাঠে আমরা যেরকম লড়াই করে এসেছি, এবারও লড়ব। আমাদের শীঘ্রই দেখা হবে।’’

প্রসঙ্গত, গায়কোয়াডের চিকিৎসার জন্য তাঁর প্রাক্তন সতীর্থ, মহিন্দার অমরনাথ, মদনলাল, কপিল, দিলীপ ভেঙসরকাররা সবাই বোর্ডকে অনুরোধ করে তাঁর চিকিৎসার জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন।  


```