Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কপিল দেবের অধরা প্রেম! বলিউড অভিনেত্রীকে হৃদয় দিলেও, করা হয়নি প্রোপোজ, লেখা হয়নি রূপকথাও

বলিউড অভিনেত্রী তথা কস্টিউম ডিজাইনার সারিকার সঙ্গে কপিল দেবের প্রেমের একটা গুঞ্জন উঠেছিল।

কপিল দেবের অধরা প্রেম! বলিউড অভিনেত্রীকে হৃদয় দিলেও, করা হয়নি প্রোপোজ, লেখা হয়নি রূপকথাও

কপিল দেবের অজানা প্রেমের গল্প

শেষ আপডেট: 23 January 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। একাধিক ক্রিকেট বলি অভিনেত্রীদের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। কিন্তু, কয়েকজন ক্রিকেটার আবার এমনও রয়েছেন, যাঁদের লাভস্টোরি খুব বেশিদুর এগোতে পারেনি। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের গল্পটাও অনেকটা এইরকম। একটা সময় বলিউডের এক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন হরিয়ানা হারিকেন। কিন্তু, শেষপর্যন্ত একটি বিশেষ কারণে তাঁর এই সম্পর্ক পরিণতি লাভ করেনি।

আসলে বলিউড অভিনেত্রী তথা কস্টিউম ডিজাইনার সারিকার সঙ্গে কপিল দেবের প্রেমের একটা গুঞ্জন উঠেছিল। শোনা যায়, মনোজ কুমারের স্ত্রী শশী গোস্বামী একটি পার্টিতে তাঁদের মধ্যে আলাপ করিয়ে দিয়েছিলেন। প্রথমে তো দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্বে প্রেমের রং লাগে। দুজনেই একে অপরের সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলেন।

কয়েকমাস পর কপিল দেবের সবথেকে প্রিয় বন্ধু সুনীল ভাটিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের সঙ্গে বিজনেস উওমান রোমি ভাটিয়ার পরিচয় করিয়ে দেন। প্রথম সাক্ষাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে যান। যদিও কপিল এবং সারিকার সম্পর্ক নিয়ে রোমি কিছুটা হলেও সিরিয়াস ছিলেন।

সংবাদমাধ্যম সূত্রের খবর, কপিল এবং সারিকার মধ্যে বিয়ের কথাবার্তাও নাকি প্রায় পাকা হয়ে গিয়েছে, এমন গুঞ্জন ছড়াতে শুরু করে। এরপরই কপিল দেব ব্রেকআপ করার সিদ্ধান্ত নেন। তিনি নিজে সারিকার কাছে গিয়েছিলেন এবং ক্ষমা চেয়ে ব্রেকআপ করে নেন। অবশেষে ১৯৮০ সালে রোমি ভাটিয়াকে বিয়ে করে নেন কপিল দেব।

রোমি ভাটিয়াকে বিয়ে করার তিন বছর পর ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে নেমেছিল। ফাইনাল ম্যাচে ভারত ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ফাইনাল ম্যাচে কপিল ৮ বলে মাত্র ১৫ রান করেন। এর পাশাপাশি তিনি ১১ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন।


```