Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

‘পাকিস্তান কি এবার বিশেষভাবে সক্ষমদের বিরুদ্ধে খেলতে নামবে?’, নজিরবিহীন আক্রমণ আকমলের

এরপরই নিউজিল্যান্ড সফরে আসে পাকিস্তান টিম। টি-২০ সিরিজ ৪-১-এ হারার পর ওয়ান ডে সিরিজেরও প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। হ্যামিলটনে আয়োজিত শেষ ম্যাচ ৮৪ রানে পরাজিত হয়েছে৷

‘পাকিস্তান কি এবার বিশেষভাবে সক্ষমদের বিরুদ্ধে খেলতে নামবে?’, নজিরবিহীন আক্রমণ আকমলের

কামরান আকমল

শেষ আপডেট: 3 April 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: দলের লাগাতার পরাজয় ও ধারাবাহিক অফ ফর্মের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে তোপ দাগলেন কামরান আকমল। জানালেন, দায়িত্ব পালন করতে না পারলে পদ থেকে সরে দাঁড়ান নাকভি, কিন্তু অনুগ্রহ করে ক্রিকেট টিমকে ধ্বংস করবেন না!

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট টিমের খারাপ ফর্ম নতুন কিছু নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বরাত পেয়েও গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছে বাবর আজমদের। এরপর দলের ব্যাপক রদবদলের আওয়াজ ওঠে। কোচ থেকে নির্বাচক—বিভিন্ন স্তরে পরিবর্তনের রব তোলেন প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ৷

এরপরই নিউজিল্যান্ড সফরে আসে পাকিস্তান টিম। টি-২০ সিরিজ ৪-১-এ হারার পর ওয়ান ডে সিরিজেরও প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। হ্যামিলটনে আয়োজিত শেষ ম্যাচ ৮৪ রানে পরাজিত হয়েছে৷ এই সূত্রে খেলোয়াড়দের পাশাপাশি পিসিবির চেয়ারম্যানকে বিঁধেছেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল৷ বলেছেন, ‘এটা লজ্জাজনক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে চিন্তা করতে হবে। তিনি নিজে কিছু নিয়ন্ত্রণ করতে না পারলে ইস্তফা দিন, চলে যান৷ কিন্তু দয়া করে নিজের সম্মান ক্ষুণ্ণ করবেন না। যদি সেটা করতে না চান, তাহলে বর্তমান দলের অবস্থা ঠিক করুন।'

যদিও চেয়ারম্যানের পাশাপাশি ক্রিকেটারদের সমালোচনাতেও সরব হয়েছেন কামরান। বলেছেন, ‘এই উইকেটেও ঠিকমতো বল করতে না পারলে পাকিস্তানের বোলাররা কোথায় বল করবে? এমন পিচ যেখান থেকে সাহায্য মিলতে পারে, সেখানেও ওরা কিছু করতে পারছে না৷ এশিয়ায় খেলা থাকলে বলছে, পিচে বোলারদের জন্য কিছুই নেই৷ তাহলে কি এবার বিশেষভাবে সক্ষমদের বিরুদ্ধে খেলতে নামব আমরা? আমাদের বোলাররা জানে না কোথায় বল করা উচিত। এটাই প্রমাণ: কিছু একটা বদল জরুরি।’


```