Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভবিষ্যতে ক্রিকেটকে কখনওই হালকা ভাবে নেব না, কেন বললেন রাবাদা?

নিছক ব্যক্তিগত কারণে গুজরাত টাইটানস (Gujrat Titans) শিবির ছেড়ে দেশে ফিরে যাননি প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা (Kagiso Rabada)।

ভবিষ্যতে ক্রিকেটকে কখনওই হালকা ভাবে নেব না, কেন বললেন রাবাদা?

কাগিসো রাবাদা

শেষ আপডেট: 3 May 2025 21:37

দ্য ওয়াল ব্যুরো: নিছক ব্যক্তিগত কারণে গুজরাত টাইটানস (Gujrat Titans) শিবির ছেড়ে দেশে ফিরে যাননি প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা (Kagiso Rabada)। এদিন এমনটাই জানা গেল। কারণটা নিজেই অবশ্য জানিয়েছেন রাবাদা। তাঁর ডোপ টেস্টের রিপোর্ট (Dope Test Report) নাকি পজিটিভি (Positive) এসেছে, তাই সাময়িক ভাবে নিষিদ্ধ (Temporary Banned) করা হয়েছে তাঁকে।

এপ্রিলের শুরুতে আইপিএল (IPL) ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা। মাত্র দু’টি ম্যাচ খেলে কেন তিনি দেশে ফিরে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেই সময় জিটি শিবির বিবৃতি দিয়ে জানিয়েছিল, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা নিছকই ব্যক্তিগত নয়, তা জানা গেল এবার।  


দক্ষিণ আফ্রিকার এই পেসার জানিয়েছেন, তিনি বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। আর এই ড্রাগটি ক্রীড়াবিদদের জন্য নিষিদ্ধ। 
উল্লেখ্য, ১৯ এপ্রিল জানা গিয়েছিল, এপ্রিলের শেষ সপ্তাহে প্রোটিয়া পেসার দলের সঙ্গে যোগ দিতে পারেন। গুজরাট অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যেই দলে ফিরতে চলেছেন রাবাদা। যদিও এদিন প্রোটিয়া তারকা ‘সাময়িক নিষেধাজ্ঞা’ ভোগ করছেন তিনি। এর ফলে রাবাদা কবে আইপিএল খেলতে গুজরাট শিবিরে ফিরবেন, তা স্পষ্ট নয়। 

শনিবার গুজরাত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রাবাদা। প্রোটিয়া তারকা জানিয়েছেন, ভবিষ্যতে কখনওই ক্রিকেটকে হালকাভাবে নেবেন না। 
তবে এই পরিস্থিতিতে তাঁর গুজরাট শিবিরে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।


```