Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বমঞ্চে ভারতীয় তিরন্দাজদের জয়জয়কার, সোনা জয়ের হ্যাটট্রিক জ্যোতি সুরেখার

শুধু মেয়েরাই নন, ছেলেরাও সমানভাবে সোনা জিতেছেন এই বিশ্বমিটে। পুরুষদের দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশরা।

বিশ্বমঞ্চে ভারতীয় তিরন্দাজদের জয়জয়কার, সোনা জয়ের হ্যাটট্রিক জ্যোতি সুরেখার

শেষ আপডেট: 27 April 2024 14:40

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বমঞ্চে ভারতীয় তিরন্দাজদের জয়জয়কার। তাঁরা প্যারিস অলিম্পিক্সের আগে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখলেন। চিনের সাংহাইয়ে বিশ্বকাপ তিরন্দাজির কমপাউন্ড বিভাগে ভারতের তিনজন সোনা পেলেন। তালিকায় রয়েছেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী ও পর্ণিত কাউর।

শুধু মেয়েরাই নন, ছেলেরাও সমানভাবে সোনা জিতেছেন এই বিশ্বমিটে। পুরুষদের দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশরা।

মেয়েদের পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে জ্যোতি সুরেখা নিজের সিঙ্গলস ইভেন্টে সোনা পাওয়ার পাশে দলগত ইভেন্টেও পদক জিতেছেন।

সব থেকে বড় কথা, বিশ্ব মিটে জ্যোতি এই নিয়ে টানা তিনবার পদক জিতলেন। জ্যোতি কমপাউন্ড বিভাগে একাধিপত্য দেখিয়ে চলেছেন গত তিনবছর ধরে। তিনি এবার ফাইনালে হারান মেক্সিকোর তিরন্দাজকে।

এমনকী বহুদিন পরে দীপিকা কুমারীও কমপাউন্ড বিভাগে সোনা জিতেছেন। প্যারিস অলিম্পিক্সের আগে তিরন্দাজদের এই পারফরম্যান্স আশায় রাখবে দেশকে।

এশিয়ান গেমসেও দেখা গিয়েছিল তিরন্দাজ থেকে অনেক পদক এসেছে। বেশিরভাগ তিরন্দাজরা সারা বছর ধরে বিদেশে ট্রেনিং করে থাকেন। নিভৃতে, নীরবে তাঁদের লড়াই চলে। প্রচারের অন্তরালে থেকে তিরন্দাজদের লড়াই বাকিদের সঙ্গে তাঁদের পার্থক্য গড়ে দেয় বিশ্ব মঞ্চে।

বিশ্ব মিটে এই সাফল্যে প্রশংসা করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সরকার থেকেও তাদের সহায়তা করা হয়ে থাকে। ফেডারেশনও পাশে থাকে এই তিরন্দাজদের।


```