Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: ‘ডাল মে কুছ কালা হ্যায়’, গড়াপেটা-বিতর্কে ঈশান কিষানকে নিশানা পাক ক্রিকেটারের

যিনি অভিযোগ তুলেছেন, তিনি এক সময় পাক টিমের হয়ে মাঠে নামতেন। তাঁর নাম জুনেইদ খান (Junaid Khan)। আর যার বিরুদ্ধে সরব হয়েছেন জুনেইদ, তিনি ঈশান কিষান (Ishan Kishan)।

IPL 2025: ‘ডাল মে কুছ কালা হ্যায়’, গড়াপেটা-বিতর্কে ঈশান কিষানকে নিশানা পাক ক্রিকেটারের

ঈশান কিষান

শেষ আপডেট: 24 April 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ আমির (Mohammad Amir) থেকে মহম্মদ আসিফ (Mohammad Asif)। সালিম মালিক (Saleem Malik) থেকে সলমন বাট (Salman Butt)। বিভিন্ন সময়ে বিভিন্ন পাকিস্তানি ক্রিকেটারের নাম ম্যাচ গড়াপেটায় যুক্ত হয়েছে। এবার সেই মুলুকেরই এক প্রাক্তন খেলোয়াড় ভারতের এক ক্রিকেটারের দিকে ম্যাচ ফিক্সিং নিয়ে অভিযোগের আঙুল তুলল।

যিনি অভিযোগ তুলেছেন, তিনি এক সময় পাক টিমের হয়ে মাঠে নামতেন। তাঁর নাম জুনেইদ খান (Junaid Khan)। আর যার বিরুদ্ধে সরব হয়েছেন জুনেইদ, তিনি ঈশান কিষান (Ishan Kishan)। মুম্বই ইন্ডিয়ানস (MI) ম্যাচে বল ব্যাটে না লাগা সত্ত্বেও এবং আম্পায়ার আউট না দেওয়ার পরেও স্বেচ্ছায় মাঠ ছাড়েন ঈশান। যাকে ঘিরে সমর্থকদের একটা বড় অংশ আওয়াজ তোলেন।

এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান মুম্বই ক্রিকেটার সুদ্ধ মাঠের আম্পায়ারও। ঈশানকে বেরিয়ে যেতে দেখে তিনিও ওয়াইডের সংকেত বদলে তর্জনী তুলে আউট ঘোষণা করেন। বিনা আবেদনে আম্পায়ারের আউট নির্দেশ কি ক্রিকেটের দৃষ্টিতে আইনসংগত? কেনই বা হুট করে ডাগ আউটের দিকে হাঁটা দিলেন ঈশান? এই সমস্ত প্রশ্নকে ঘিরেই জমে ওঠে জল্পনা।

সেই সুরেই সুর মিলিয়ে জুনেইদের দাবি, বিষয়টা মোটেও সহজসরল নয়। এক্স হ্যান্ডেলে তিনি সন্দেহ প্রকাশের ঢঙে লিখেছেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়’!

আর এই পোস্টের জেরেই আগুনে ঘি পড়েছে, তুঙ্গে উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ ঈশানকে, কেউ মুম্বই ইন্ডিয়ানসকে দুষতে থাকে। একজন লেখেন, ‘কেবলমাত্র আম্পায়ার আর ঈশানেরই স্ক্রিপ্ট মনে ছিল। মুম্বই, চেন্নাই আর রাজস্থানের খেলা মানেই চূড়ান্ত ফিক্সিং!’

আরেকজনের মন্তব্য, ‘এ কেমন লিগ? বল ব্যাটে না লাগা সত্ত্বেও ঈশান কিষান হাঁটা দিল, যেটা দেখে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে!’ কেউ কেউ তো রসিকতার ছলে এমনও বলেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকের ম্যাচে গড়াপেটা হয়েছে। যদিও ঈশান কিষান, আম্পায়ার কিংবা মুম্বইয়ের খেলোয়াড়—কেউই ভাল অভিনয় করেনি।‘ আরেকজন আরেক ধাপ চড়িয়ে লেখেন, ‘আর সবাই ভুলে গেলেও শুধুমাত্র আম্পায়ারই চিত্রনাট্য মনে রেখেছেন।‘


```