Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘ওদের জুতো মারা উচিত’, বাবর আজমকে কেন্দ্রে রেখে কাদের আক্রমণ শানালেন বাসিত আলি? 

প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি। গ্রুপ স্তর থেকেই বিদায় নিতে হয়েছিল আয়োজক টিম পাকিস্তানকে। তারপর দুঃস্বপ্ন ঝেড়ে নিউজিল্যান্ড এসেছেন মহম্মদ রিজওয়ানরা। কিন্তু সেখানেও ফর্মে ফিরতে পারেনি পাকিস্তান টিম।

‘ওদের জুতো মারা উচিত’, বাবর আজমকে কেন্দ্রে রেখে কাদের আক্রমণ শানালেন বাসিত আলি? 

বাসিত আলি-বাবর আজম

শেষ আপডেট: 31 March 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি। গ্রুপ স্তর থেকেই বিদায় নিতে হয়েছিল আয়োজক টিম পাকিস্তানকে। তারপর দুঃস্বপ্ন ঝেড়ে নিউজিল্যান্ড এসেছেন মহম্মদ রিজওয়ানরা। কিন্তু সেখানেও ফর্মে ফিরতে পারেনি পাকিস্তান টিম। টি-২০ সিরিজ ৪-১-এ পরাস্ত হওয়ার পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও পরাস্ত হয়েছে তারা। আর এই নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে বাবর আজম। ৭৮ রান করলেও তাঁকে ঘিরে উঠেছে প্রশ্ন-পাল্টা প্রশ্ন।

এর আসল কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচেই ওপেনে ব্যাট হাতে নেমেছিলেন বাবর। আর দুটি ম্যাচেই ব্যর্থ হন তিনি। যা নিয়ে ঘনিয়ে ওঠে বিতর্ক। কেন ওয়ান ডাউনে বরাবর স্বচ্ছন্দ বাবর আচমকা ওপেনে নামতে গেলেন? কারা এর সিদ্ধান্ত নিল? এই নিয়ে সরব হন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ।

এবার এক ধাপ এগিয়ে প্রাক্তন ব্যটসম্যান বাসিত আলি দাবি করলেন, যে সমস্ত ব্যাক্তির নির্দেশে বাবর তিন নম্বরে নেমেছেন, তাঁদের জুতো মারা উচিত। তিনি বলেন, ‘বাবর কেন এই জায়গায় খেলতে এল? ও তো   চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনে নেমেছিল। সেই সমস্ত প্রফেসররা কোথায়, যারা দাবি তুলেছিল, বাবরের ওপেনেই খেলা উচিত? ওদের ক্ষমা চাওয়া উচিত। এখন কেউ বেরিয়ে আসবে না। যারা ক্রিকেটের অধ্যাপক হতে চায় তাদের ধরে জুতো মারা উচিত।‘ নিজের ইউটিউব চ্যানেলে এমনই উত্তেজিত ভঙ্গিতে মন্তব্য করেন বাসিত।

আজ নয়। বিগত কয়েক বছর ধরেই পাকিস্তান ক্রিকেট ক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর জন্য দল ঢেলে সাজানো হয়েছে। আওয়াজ উঠেছে, নির্বাচকমণ্ডলীতেও পরিবর্তন আনা হোক। এই সুরে সুর মিলিয়েছেন বাসিত। তিনি পাকিস্তান ক্রিকেটের ধারাবাহিক বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘সেই ব্যক্তি, যিনি বাবর ও রিজওয়ানকে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন, তিনিই দলের ক্ষয়ের জন্য দায়ী। এখন পাকিস্তান টিম ফ্র্যাঞ্চাইজি টিমে পরিণত হয়েছে। এই দল এখন স্পষ্টতই পক্ষপাতে চলে।‘

আগামি বুধবার হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন বাবররা। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে পাকিস্তানকে ওই লড়াই জিততেই হবে।


```