Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফিনল্যান্ড থেকে মোহনবাগানের প্রস্তুতিতে কাউকো, খেলবেন কি শনিবারের বড় ম্যাচ

কাউকো ফিরে আসায় হুগো বুমোস বাতিল হতে পারেন। বুমোস ছন্দে নেই, তিনি মাঝমাঠের চালিকাশক্তি হিসেবে কাজ করতেন।

ফিনল্যান্ড থেকে মোহনবাগানের প্রস্তুতিতে কাউকো, খেলবেন কি শনিবারের বড় ম্যাচ

শেষ আপডেট: 1 February 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: জনি কাউকো যোগ দিলেন মোহনবাগানের অনুশীলনে। ফিনল্যান্ড থেকে কলকাতায় চলে এসেছেন এই তারকা। শনিবারের বড় ম্যাচ কি খেলবেন তিনি?

চোটের কারণে দেশে ফিরে গিয়েছিলেন কাউকো। বুধবারই তিনি কলকাতায় এসেছেন। সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কাউকো। বৃহস্পতিবার সকালে সবুজ মেরুনের প্রস্তুতিতে যোগ দিতে দলের সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফিনল্যান্ডের এই মিডফিল্ডার কি শনিবার আইএসএলের বড় ম্যাচে খেলবেন? সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোচ হাবাস অবশ্য জানিয়েছেন, তিনি এখনই কোনও ঝুঁকি নিতে চান না কাউকোকে ম্যাচে নামিয়ে। আগে তাঁর ট্রায়াল নেওয়া হবে। কারণ দীর্ঘদিন তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

কাউকো অবশ্য কলকাতার মিডিয়াকে বলে দিয়েছেন, তিনি এবারও তাঁর সেরাটা দিতে প্রস্তুত। জনি বলছেন, আমি ১০০ শতাংশ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কাউকোর বিষয়ে সবুজ মেরুন কর্তৃপক্ষ কোনওকিছুই আভাস দেয়নি। তবে এবারও কাউকোর সঙ্গে চুক্তি রয়েছে, সেটি কোচ জানিয়েছেন। ৩৩ বছর বয়সি এই তারকা চোটের কারণে ছিটকে যাওয়ার পরে নিয়ে আসা হয়েছিল আলবানিয়ার আর্মান্দো সাদিকুকে।

কাউকো ফিরে আসায় হুগো বুমোস বাতিল হতে পারেন। বুমোস ছন্দে নেই, তিনি মাঝমাঠের চালিকাশক্তি হিসেবে কাজ করতেন। কামিন্স ও সাদিকু গোলের মধ্যে রয়েছেন, তাঁদের ছেঁটে ফেলার আগেই ভাবতে হবে কর্তাদের। কোচ হাবাসের মতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


```