Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাশের স্বপ্নের স্পেলের পরেও ইংল্যান্ডকে লড়াইয়ে রাখলেন জো রুট

আকাশ শুরু করেছিলেন, তারপর অশ্বিন ও জাদেজা উইকেট নিতে আরও চাপে পড়ে যায় অতিথি দল।

আকাশের স্বপ্নের স্পেলের পরেও ইংল্যান্ডকে লড়াইয়ে রাখলেন জো রুট

শেষ আপডেট: 23 February 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের পেসাররা দারুণ শুরু করেছিলেন। শুক্রবার সকালে ৫৭ রানে তিন উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। আকাশদীপ সিং তিন উইকেট নিয়ে সেইসময় বিধ্বংসী মেজাজে অবতীর্ণ। আকাশ শুরু করেছিলেন, তারপর অশ্বিন ও জাদেজা উইকেট নিতে আরও চাপে পড়ে যায় অতিথি দল।

সেই অবস্থা থেকে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন জো রুট। ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রয়েছেন রুট। তার মধ্যে নয়টি বাউন্ডারি রয়েছে। রাঁচি টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ৩০২ রান করেছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন ইংলিশ ব্যাটাররা। জো রুট ইংল্যান্ডের বিরুদ্ধে দশম সেঞ্চুরি করলেন। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ১০০টি উইকেট পেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, এটিও বিশেষ নজির। 

ওপেনার ডাকেট ২১ বলে ১১ রান করে আউট হন। বাঁহাতি এই ইংলিশ ব্যাটার ক্যাচ দেন উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে। বোলার ছিলেন বাংলার পেসার আকাশ। তিন নম্বরে নামা অলি পোপ রানের খাতাই খুলতে পারেননি। এরপর ৪২ বলে ৪২ রান করে ক্রলি সাজঘরে ফেরেন।

দিনের শেষে অভিষেক টেস্টে খেলা পেসার আকাশদীপ বলেছেন, আমি এই সাফল্য উৎসর্গ করছি প্রয়াত বাবাকে। উনি স্বপ্ন দেখতেন আমি একদিন দেশের হয়ে খেলব। আকাশ আরও জানান, আমার সঙ্গে দলের সিনিয়ররা এত সুন্দর করে মিশেছে যে মনেই হয়নি দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছি। এমনকী বুমরাও আমাকে সহায়তা করেছে।  বলেই দিয়েছিল এই পিচে শর্ট লেংথে বোলিং করতে, তাতে আমার অনেক উপকার হয়েছে।  


```