Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোল্ডপ্লের কনসার্টেও বুমরাহর জয়গান, উচ্ছ্বসিত বোলার শেয়ার করলেন ভিডিও

বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন ভারত সফরে এসে মুম্বইয়ের স্টেজ থেকে জসপ্রীত বুমরাহর নাম ধরে উল্লাসে চিৎকার করে উঠলেন। যা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা।

কোল্ডপ্লের কনসার্টেও বুমরাহর জয়গান, উচ্ছ্বসিত বোলার শেয়ার করলেন ভিডিও

জসপ্রীত বুমরাহ-ক্রিস মার্টিন

শেষ আপডেট: 20 January 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের বাইশ গজে তিনি এক নম্বর। এবার বিনোদনের মঞ্চেও দাপট দেখালেন বুমরাহ। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এসেছে ভারত সফরে। মুম্বইয়ে কনসার্ট ছিল শনিবার। ওইদিন ব্যান্ডের গায়ক  ক্রিস মার্টিন স্টেজ থেকে জসপ্রীত বুমরাহর নাম ধরে উল্লাসে চিৎকার করে ওঠেন। যা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই মুহূর্তের একটি রিলও শেয়ার করেছেন ভারতের পেসার। জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

শনিবার রাত গড়িয়ে অনুষ্ঠান শেষের সময় হয়ে আসে। তখনই মজার ছলে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন বলে ওঠেন, ‘দাঁড়াও, আমাদের এবার শো বন্ধ করতেই হবে। তার কারণ জসপ্রীত বুমরাহ আসতে চেয়েছে। আমরা এবার ব্যাকস্টেজে ক্রিকেট খেলব। বুমরাহ বলেছে, ও আমায় বল করতে চায়।’ এরপরই জসপ্রীতের নাম উচ্ছ্বাসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শোনা যায় ক্রিস মার্টিনকে। অনুরাগীদের প্রত্যুত্তরের জবাবে তিনি ফের জুড়ে দেন, ‘আমি ওকে ১৫ মিনিট অপেক্ষা করতে বলেছি।’

বুমরাহ গোটা ঘটনার ক্লিপিং ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘এটা দেখে মজা পেয়েছি। মুম্বইয়ের কনসার্টের অভূতপূর্ব উন্মাদনা! আর নিজের নাম এভাবে শোনাও বিশেষ অনুভূতি।’ 

উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে বুমরাহকে রাখা হয়েছে। যদিও এখনও চোট সারিয়ে ফিরে আসেননি ভারতীয় পেসার। দল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেন, তাঁরা আশাবাদী, বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সেরে হয়ে উঠবেন বুমরাহ।


```